সারাদেশ

মামলার রায়ে কোটালীপাড়ায় আনন্দ মিছিল 

নিজস্ব প্রতিনিধি,গোপালগঞ্জ : প্রধানমন্ত্রী শেখ হাসিনকে কোটালীপাড়ায় বোমাপুতে হত্যাচেষ্টা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছে গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ। রায় ঘোষণার পর শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় আনন্দ মিছিল বের করা হয়।

বুধবার ( ১৭ ফেব্রুয়ারি) রায় ঘোষণার সঙ্গে সঙ্গে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় চত্ত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মোঃ কামাল হোসেন শেখ, জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল বক্তব্য রাখেন। বক্তারা, রায়ে সন্তোষ প্রকাশ করে অবিলম্বে রায় কার্যকরের দাবি জানায়।

এদিকে জেলা যুবলীগ নেতা সাইফুল্লাহ রাজু,পৌর কাউন্সিলর আলামীন ইসলাম, ছাত্রলীগ নেতা মোল্লা রনি হোসেন কালু, কামরুল হুদা মিলটনসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করে বলেন, হাইকোর্টের রায় দ্রুত কার্যকর করার দাবী জানান।

উল্লেখ্য, ২০০০ সালের ২২ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান সরকারি আদর্শ কলেজ মাঠে জনসভা হবার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ওই দিন সকালে জনসভা স্থল থেকে ৭৬ কেজি ওজনের একটি বোমা উদ্ধার করা হয়। পরদিন ২৩ জুলাই আরও একটি শক্তিশালী বোমা হ্যালিপ্যাডের কাছ থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওই দিনই কোটালীপাড়া থানা পুলিশ হত্যা চেষ্টা এবং বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা দায়ের করে। দীর্ঘ শুনানীর পর আদালত বিগত ২০১৭ সালের ২০ আগস্ট দুই মামলার একটিতে ১০ আসামিকে মৃত্যুদন্ড দেন। গেলো বছরের ১৬ সেপ্টেম্বর এ আপিল শুনানি শুরু হলে গত ১ ফেব্রুয়ারি শুনানি শেষে রায়ের জন্য দিন ধার্য করা হয়েছিল।

সান নিউজ/বনিক/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা