সারাদেশ

রাঙামাটি পৌরসভায় ৩১টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটি পৌরসভা নির্বাচনের সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শুরু হলেও শীতের কারণে ভোটাদের উপস্থিতি ছিল কম। ৩১টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে।

নির্বাচনে লড়ছেন, মেয়র পদে ৫জন, সংরক্ষিত তিনটি নারী ওয়ার্ডে ১৯ জন এবং নয়টি সাধারণ ওয়ার্ডে ৪১ জন। জয় নিয়ে আশাবাদ প্রার্থী সবার। রাঙামাটি প্রথমবারের মত এবার পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ইভিএম’এর মাধ্যমে। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৬২ হাজার ৯১৩। তাদের মধ্যে পুরুষ ৩৪ হাজার ৩৫২ এবং নারী ২৮ হাজার ৬৫২ জন। ১৯৬৭ সালে টাউন কমিটি দিয়ে গঠিত এ পৌরসভার যাত্রা ১৯৭২ সালের ৮ মে। বর্তমানে প্রথম শ্রেণির পৌরসভা এটি।

জেলা প্রশাসন ও নির্বাচন অফিস জানিয়েছে, সকাল ৮টা থেকে রাঙামাটি পৌরসভা নির্বাচনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হচ্ছে। এ লক্ষ্যে যা যা করা দরকার, সেসব পদক্ষেপ নেওয়া হয়েছে। রাঙামাটি পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্ধী মেয়র প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের বর্তমান মেয়র আকবর হোসেন চৌধুরী (নৌকা), বিএনপির মামুনুর রশিদ (ধানের শীষ), জাতীয় পার্টির প্রজেশ চাকমা (লাঙ্গল), বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আবদুল মান্নান রানা (কোদাল) ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দে (মোবাইল)।

জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ, বিজিবি ও আনসার মাঠে থাকবে। এলিট ফোর্স হিসেবে নির্বাচনী মাঠে অতিরিক্ত দায়িত্ব পালন করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)।

সান নিউজ/এমকেইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

নীরব ঘাতক হৃদরোগ: যেসব সূক্ষ্ম লক্ষণ দেখে আগেই সতর্ক হবেন

হৃদরোগের সমস্যার ক্ষেত্রে লক্ষণগুলো ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে এবং গুরুতর হৃদ...

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭০

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত নিয়মিত অভিযানে ৪৭০ জনকে গ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা