সারাদেশ

জামালপুরে তিন পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থীর জয়

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরে ৩টি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নির্বাচিত হয়েছেন। জামালপুর পৌরসভায় ছানোয়ার হোসেন ছানু, মাদারগঞ্জ পৌরসভায় মির্জা গোলাম কিবরিয়া কবির ও ইসলামপুর পৌরসভায় আব্দুল কাদের শেখ বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

জেলা রিটানিং অফিসার গোলাম মস্তোফা জানিয়েছেন, জামালপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছানোয়ার হোসেন ছানু বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৪৫ হাজার ৫শ ৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন ভোট পেয়েছেন ২ হাজার ১শ ৫৬ ভোট। ৪৩ হাজার ৪শ ৪২ ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হলেন ছানোয়ার হোসেন ছানু।

এই পৌরসভায় ১২ ওয়ার্ডে ৪২টি কেন্দ্রে ১ রাখ ৮ হাজার ৭শ ২৭ জন ভোটারের মধ্যে ৪৮ হাজার ৩শ ৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ইসলামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত আব্দুল কাদের শেখ ১৪ হাজার ১শ ৯১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম ঢালি ৩ হাজার ৮শ ৫১ ভোট পেয়েছেন।

মাদারগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মির্জা গোলাম কিবরিয়া কবির ১১ হাজার ৯শ ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত আব্দুল গফুর ১৪শ ৫ ভোট পেয়েছেন।

সান নিউজ/এসজে/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩২ রানে...

চট্টগ্রামে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্...

বৃষ্টি উপেক্ষা করেই প্রস্তুত বাংলাদেশ

এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিতে গত ২৫ সেপ্টেম্বর জাপানে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ...

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৮

ইউক্রেনজুড়ে রাশিয়ার তীব্র সামরিক হামলায় শিশুসহ অন্তত আটজন নিহত এবং বহু মান...

ধ্বংসস্তূপের মধ্যেই রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে সীমিত চিকিৎসাসেবা

রাজধানীর মিরপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা