সারাদেশ

শৈত্যপ্রবাহে কাবু উত্তরাঞ্চল

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহীসহ গোটা উত্তরাঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। গত তিন-চারদিন থেকে স্থায়ী হয়েছে এই আবহাওয়া। এর মধ্যে কোথাও তীব্র আবার কোথাও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে শীতের তীব্রতায় কাবু হয়ে পড়েছেন- উত্তরাঞ্চলের মানুষ।

বিশেষ করে ছিন্নমূল মানুষ যারপরনাই দুর্ভোগের মধ্যে পড়েছেন। শীতের কারণ কর্মহীন হয়ে পড়েছেন নিম্নআয়ের মানুষ। এছাড়া স্বাভাবিক জীবনযাত্রাও চরমভাবে ব্যাহত হচ্ছে।

তবে, দুই দিনের ব্যবধানে রাজশাহীতে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এর মধ্যে গত ৩০ জানুয়ারি রাজশাহী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস থাকলেও ৩১ জানুয়ারি সর্বনিম্ন তামপাত্রা রেকর্ড করা হয়েছিল, মাত্র ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এরপর দিন ১ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ৭টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাতটায় রাজশাহী সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে আবহাওয়ার এই পরিসংখ্যান বলছে তাপমাত্রা এক লাফে কমলেও আবারও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আগামী দুই-তিন দিনের মধ্যে সর্বনিম্ন এই তাপমাত্রা আরও বাড়বে বলেও পূর্বাভাস দিয়েছে ঢাকা আবহাওয়া অধিদফতর।

এদিকে রাজশাহীতে তাপমাত্রা কিছুটা বাড়লেও উত্তরের বেশ কয়েকটি জেলার তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে নীলফামারী, কুড়িগ্রাম ও পঞ্চগড়। শীতের কারণে জবুথবু হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ। ঘন কুয়াশায় যানবাহনগুলোকে ফগ লাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা যাচ্ছে। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত তাড়ানোর চেষ্টা করছেন অনেকেই।

রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, গেল কয়েকদিন থেকে রাজশাহী অঞ্চলের আবহাওয়া ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তাপমাত্রাও কিছুটা বেড়েছে। তবে এখনও শীতের দাপট কমেনি। বুধবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল সকাল ছয়টায় ৯১ শতাংশ এবং সন্ধ্যা ছয়টায় ৩৯ শতাংশ। এতে দেখা গেছে গত কয়েক দিনের তুলনায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যে এই তাপমাত্রা আরও বাড়বে বলেও জানান রাজশাহী আবহাওয়া অফিসের এই কর্মকর্তা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা