সারাদেশ

প্রাণঘাতী ট্রাক্টরে পিষ্ট হচ্ছে মানুষ, নিরব ভূমিকায় প্রশাসন

মাসুম লুমেন, গাইবান্ধা : গাইবান্ধা জেলার গ্রাম-গঞ্জের সড়ক থেকে শুরু করে আঞ্চলিক মহাসড়কে বেড়ে চলেছে অবৈধ ট্রাক্টরের দৌরাত্ম্য। এতে যেমন ঘটছে দুর্ঘটনা, তেমনি বাড়ছে প্রাণহানির ঘটনাও।

গত একমাসে এই মাটি-বালু বহনকারী কাঁকড়ার চাকায় পিষ্ট হয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে একাধিক ব্যক্তি। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর তালিকায় রয়েছে কলেজছাত্র, প্রাথমিক স্কুল পড়ুয়া শিশু শিক্ষার্থী, যুবক এবং বয়োবৃদ্ধদের নাম।

সোমবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যার আগ মুহুর্তে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কুমাড়পাড়া নামক স্থানে ইট ভাটায় মাটিবাহী একটি ট্রাক্টরের সাথে অটো বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হন অটোচালক রানা মিয়া। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত রানা মিয়াকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত অটোচালক রানা মিয়া (৩০) সদর উপজেলার লক্ষিপুর ইউনিয়নের ল্যাঙ্গাবাজার গ্রামের সুরুত আলী কালুর ছেলে। নিহত যাত্রী অনাথ চন্দ্র পাল সুন্দরগঞ্জ উপজেলার সীচা বাজারের পালপাড়ার বাসিন্দা।

এদিকে, গত ২৯ জানুয়ারি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুরে এই অবৈধ ট্রাক্টরের চাপায় ওই ট্রাক্টরেরই হেলপারের মৃত্যু হয়। ২৩ জানুয়ারি গাইবান্ধার সাদুল্যাপুর ও পলাশবাড়ী উপজেলায় ট্রাক্টরের চাপায় শিশুসহ দুজনের মৃত্যু হয় এবং গত বছরের ১৪ ডিসেম্বর সদর উপজেলার মাঠবাজার নামক স্থানে ট্রাক্টরের চাপায় কলেজ শিক্ষকের মৃত্যু হয়। আর এভাবেই প্রতিদিন নরখাদক ট্রাক্টর কেড়ে নিচ্ছে একের পর তাজা প্রাণ।

গাইবান্ধার সচেতন মহলের প্রশ্ন, জমি চাষের জন্য আমদানি করা এই ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে আর কত মানুষের মৃত্যু হলে প্রশাসন এ ব্যাপারে সুচিন্তিত পরিকল্পনার বাস্তবায়ন করবে? জমির জন্য প্রযোজ্য ট্রাক্টর রাস্তায় এসে একদিকে যেমন মানুষ মারছে অন্যদিকে গ্রামীণ রাস্তা ধ্বংস করছে। এতে করে কোটি কোটি টাকা খরচ করে সরকারের তৈরি করা রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে। পরিবেশ বিপন্ন করার পাশাপাশি এই দানব আকৃতির ট্রাক্টর কৃষি জমির উপরের অংশ কেটে জমির ব্যাপক উর্বরতা শক্তি নষ্ট করছে। ফলে ভবিষ্যতে কৃষি জমি থেকে উৎপাদন যেমন হ্রাস পাবে, তেমনি পরিবেশ দুষিত হয়ে দিন দিন তা মানব স্বাস্থ্যের জন্যেও হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এই সমগ্র বিষয়কে ভীষণ দুঃখজনক বলে মন্তব্য করে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল ইসলাম সান নিউজকে বলেন, 'অবৈধ ট্রাক্টরের কারণে দুর্ঘটনা রোধসহ সড়ক-মহাসড়কে অবৈধ ট্রাক্টরের চলাচল বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম চালু করা হবে'।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা