সারাদেশ

সিংড়ায় প্রধানমন্ত্রীর ঘর বরাদ্দের কথা বলে অর্থ আদায়

নিজস্ব প্রতিনিধি, নাটোর : মুজিববর্ষে ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর ঘর বরাদ্দের কথা বলে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে নাটোরের সিংড়া উপজেলার এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মেহের আলীর বিরুদ্ধে ঘর বরাদ্দের জন্য অর্থ আদায়ের অভিযোগ করেছেন স্থানীয় ভূমিহীন ফুল বিবি বেগম।

বুধবার (৩ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ফুল বিবি বেগম।

অভিযোগ সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের গুনাইখাড়া ভাটোপাড়া গ্রামের মৃত গফ্ফার আলীর স্ত্রী ফুল বিবি বেগমের কাছ থেকে ঘর বরাদ্দের কথা বলে ১০ হাজার টাকা নিয়েছে হাতিয়ান্দহ ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মেহের আলী। ঘর বরাদ্দ দিতে না পারায় তার কাছ থেকে টাকা চাইলে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় বলে অভিযোগে উল্লেখ করেন ভুক্তভোগী।

ভুক্তভোগী ফুল বিবি বেগম জানান, আমি একজন ভূমিহীন, অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করি। ইউপি সদস্য আমাকে ঘর দেয়ার কথা বলে ১১ মাস আগে ১০ হাজার টাকা নিয়েছে। এখন তার সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত ইউপি সদস্য মেহের আলী বলেন, আমি কারো কাছ থেকে কোন টাকা নেইনি। এটা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রকিবুল হাসান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এসএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা