সারাদেশ

জমির বিরোধে দাদীকে কুপিয়ে হত্যা, দাদা আহত

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীর মাধবদীতে জমি নিয়ে বিরোধের জের ধরে নাতি কর্তৃক দাদা দাদীকে কুপিয়ে আহত করার একদিন পর দাদীর মৃত্যু হয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দাদী আমির জানের (৫০) মৃত্যু হয়। এর আগে রোববার সকালে দাদা দাদীকে কুপিয়ে আহত করে তাদের নাতি মোশাররফ অনিক (১৮)।

নিহত আমির জান কাঠালিয়া ইউনিয়নের মৈষাদী গ্রামের হোসেন আলীর স্ত্রী।

আহত হোসেন আলী ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে জমির সীমানা সংক্রান্ত বিরোধ নিয়ে হোসেন আলীর নাতি দাদা দাদীকে অত্যাচার করে আসছিল। রোববার সকালে হোসেন আলীর ছেলে রফিকুল ও ছেলের স্ত্রী হাফেজা এবং নাতি মোশাররফ বৃদ্ধ আমিরজানকে মারধর শুরু করে। এসময় বৃদ্ধ হোসেন আলী তার স্ত্রী আমির জানকে উদ্ধার করতে গেলে নাতি মোশাররফ তার হাতে থাকা চাপাতি দিয়ে দাদা ও দাদীকে কুপিয়ে আহত করে। স্থানীয় লোকজন আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দাদীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে আমিরজানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সোমবার আহত দাদা হোসেন আলী কিছুটা সুস্থ হয়ে এ ঘটনায় মাধবদী থানায় অভিযোগ করতে গেলে তার চিকিৎসাধীন স্ত্রী মারা গেছেন বলে খবর পান।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, নাতি কর্তৃক দাদিকে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাদী পক্ষের অভিযোগ অনুযায়ী হত্যা মামলা রুজু করা হবে।

সান নিউজ/এসএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা