সারাদেশ

ফেনী পৌরসভা নির্বাচনে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি, ফেনী : আসন্ন ৩০ জানুয়ারি ফেনী পৌরসভা নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান বলেন, নির্বাচনের সুন্দর পরিবেশ রয়েছে। আশাকরি ৩০ তারিখ নির্বাচনের দিন পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে। জেলা প্রশাসকের সঙ্গে একমত পোষণ করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাছির উদ্দিন পাটওয়ারী।

এদিন মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসন ও নির্বাচন কার্যালয়। সভায় সব প্রার্থী শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

এদিকে জেলা প্রশাসক বলেন, সব প্রার্থী নির্বাচন বিধি মেনে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে আন্তরিক ভূমিকা রাখবেন।

রিটার্নিং কর্মকর্তা উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচন বিধি মেনে চলতে হবে, নির্বাচনের আটচল্লিশ ঘণ্টা পূর্ব থেকে প্রচার-প্রচারণা বন্ধ থাকবে। র‌্যাব, বিজিবি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

এ নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী নৌকা, বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আলাল উদ্দিন আলাল ধানের শীষ, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী ইয়ামিন লাঙ্গল, ইসলামী শাসনতন্ত্র প্রার্থী গোলামুর রহমান আজম হাতপাখা এবং এনডিএম পার্টি সমর্থিত প্রার্থী তারিকুল ইসলাম সিংহ প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এছাড়া পৌর ১৮টি ওয়ার্ডের ১০টিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বাকী ৮ ওয়ার্ডে ভোটগ্রহণ হবে।

জেলা প্রশাসকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সেলিমুজ্জোহা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আতোয়ার রহমান এবং উপস্থিত পৌর নির্বাচনের প্রার্থীরা।

সান নিউজ/একেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা