সারাদেশ

পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর উপহার ঘর পাবে ২১৩১ পরিবার

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী : '‌বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না' এই শ্লোগান নিয়ে পটুয়াখালীতে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ হাজার ১৩১টি ঘর প্রদান করা হবে।

জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় জেলা প্রশাসক দরকার হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহ হুমায়ুন কবির এর সভাপতিত্বে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান বিষয়ক মতবিনিময় এবং প্রেসব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী।

জেলা প্রশাসক জানান, পটুয়াখালী জেলার ৮টি উপজেলায় দুই পর্যায় সরকার ২১৩১টি ঘর বরাদ্দ প্রদান করবেন। ইতিমধ্যে প্রথম পর্যায়ে ১৩৩৮টি ঘর প্রস্তুত করা হয়েছে। আগামী ২৩ জানুয়ারি সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘরগুলো হস্তান্তর করবেন। এছাড়া ২য় পর্যায়ে ৭৯৩ টি ঘর নির্মাণাধীন রয়েছে। কাজ সমাপ্ত হওয়ার সাথে সাথে এ ঘরগুলো উপকার ভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।

প্রেসব্রিফিং এ বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ইসরাত জাহান, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাবেক সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি সোহরাব হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জালাল আহমেদ ও টেলিভিশন জার্নালিষ্ট ফোরম সাধারণ সম্পাদক মুজাহিদ প্রিন্স। অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, পটুয়াখালী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং প্রিন্ট ও মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা