সারাদেশ

থানচিতে জিপ খাদে পড়ে ৪ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নে লিক্রে সড়কের চার কিলোমিটার এলাকায় শ্রমিক বোঝাই একটি জিপ খাদে পড়ে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। এঘটনায় আরও ৪ জন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং একজনের অবস্থা আশঙ্কাজনক।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার থানচি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় নির্মাণাধীন লিক্রে সড়কে সদর ইউনিয়নের চার কিলোমিটার নামকস্থানে নিয়ন্ত্রন হারিয়ে শ্রমিক বোঝাই একটি জীপ গাড়ী উল্টে পাহাড়ের খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলের তিন জন এবং হাসপাতালে নেয়ার পথে আরও এক জনের মৃত্যু হয়।

দুর্ঘটনাস্থলটি দুর্গম এলাকায় হওয়াতে তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশসহ স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে থানচি হাসপাতালে ভর্তি করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, জিপ উল্টে সড়ক দুর্ঘটনায় ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৪ জন।

সান নিউজ/এআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা