সারাদেশ

নবীনগরে পূর্ব বিরোধের জেরে পাল্টাপাল্টি হামলায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রসুলপুরে পূর্ব বিরোধের জেরে পাল্টাপাল্টি হামলায় ফারুক মিয়া (৫৫) ও মোয়াজ্জিন বাছির মিয়ার (৫৯) নিহত হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২০ জানুয়ারি) বিকেলে ও রাতে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন।

নিহত ফারুক মিয়া নবীনগর উপজেলার রসুলপুর গ্রামের আব্দুল মন্নাফের ছেলে ও বাছির মিয়া উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত আজম মুন্সীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রসুলপুর গ্রামের বর্তমান ইউপি সদস্য সহিদ মেম্বারের সাথে বাছির মিয়ার ভাই সাবেক ইউপি সদস্য সোবহান মেম্বারের নির্বাচন নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত বছরের ১৩ নভেম্বর সকালে বাছির মিয়ার বাড়ি থেকে বাইরে কাজে যাওয়ার সময় সহিদ মেম্বারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। পরে গুরুতর আহতাবস্থায় বাছির মিয়াকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসা শেষে তাকে আবার জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে বাছির মিয়া দীর্ঘ ২ মাস ৮ দিন মৃত্যুর সাথে লড়ে বুধবার (২০ জানুয়ারি) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাছির মিয়ার নিহতের খবর ছড়িয়ে পড়লে সাবেক ইউপি সদস্য সোবহান মেম্বারের লোকজন শহীদ মেম্বারের লোকজনের বাড়িতে হামলা করে। এসময় ফারুক মিয়াকে একা পেয়ে ব্যাপক মারধোর করলে আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশীদ জানান, ফারুক মিয়ার শরীরে কোন জখমের চিহ্ন নেই। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাইয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। দুইটি মরদেহই ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারি রয়েছে।

সান নিউজ/এনএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা