সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় বেশ কয়েকদিন ধরে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে। প্রতিদিন বিভিন্ন ঠাণ্ডাজনিত রোগ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভিড় করছেন রোগীরা।

খোঁজ নিয়ে জানা যায়, আক্রান্ত রোগীদের মধ্যে নারী, শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি। ঠাণ্ডায় নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে। হাসপাতালের ইনডোর ও আউটডোরে চলছে চিকিৎসা সেবা কার্যক্রম। বহির্বিভাগে প্রতিদিন প্রায় ৩ থেকে ৪শ রোগী চিকিৎসা নিচ্ছে। ঠাণ্ডাজনিত কারণে প্রতিদিন গড়ে ২০-৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। এখন পর্যন্ত ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি আছে ৪০ জন, শিশু বিভাগের ভর্তি আছে ৬৫ জন।

কয়েকজন রোগীর স্বজন জানান, শৈত্যপ্রবাহ নামার পর পরই বৃদ্ধ ও শিশুদের মধ্যে শ্বাসকষ্ট ও ডায়রিয়ার লক্ষণ দেখা দেওয়ায় তাদেরকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া জেনালের হাসপাতালের তত্বাবধায়ক চিকিৎসক মো. শওকত হোসেন জানান, হাসপাতালে এন্টিবায়োটিক ও স্যালাইনসহ পর্যাপ্ত ওষুধ মজুদ রয়েছে। চিকিৎসকরা নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মো. খাদেমুল (২৫)...

ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের চার ভাইয়ের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভা...

বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু

চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে যুক্...

সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী, ১৪ মৃত্যু

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশে বুধবার...

বন্ধুকে বাঁচাতে তুরাগে ঝাঁপ, প্রাণ গেল উভয়ের

গাজীপুর মহানগরীর টঙ্গীর তুরাগ নদীতে গোসল করতে গিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা