সারাদেশ

নড়াইলে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), সুন্দরবন রেজিমেন্টের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন নড়াইলে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) পুরাতন বাসটার্মিনালে বঙ্গবন্ধু মঞ্চে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়্যারমান নিজাম উদ্দিন খান নিলু। কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালি, করোনা মোকাবেলায় জনসচেতনামূলক লিফলেট, মাস্ক, কম্বল বিতরণ ও আলোচনা সভা।

বঙ্গবন্ধু মঞ্চ চত্বর থেকে শুরু হওয়া র‌্যালিটি শহরের প্রদান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। বিভিন্ন বয়সীদের মাঝে ৫০০ মাস্ক ও দরিদ্র শীতার্তদের মাঝে ১০০ টি শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

সুন্দরবন রেজিমেন্ট, খুলনার রেজিমেন্ট কমান্ডার মেজর মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ বিএনসিসি’র প্লাটুন কমান্ডার মো: মুরাদুল ইসলাম।

বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার জহির আহম্মদ, ২৩ বিএনসিসি ব্যাটালিয়ন, যশোর ব্যাটালিয়ান কমান্ডার লেঃ প্রফেসর এম. আব্দুর রহিম প্রমূখ।এ সময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

মির্জানগরে নিজস্ব অর্থায়নে সড়ক মেরামত করলেন ডা. ফরিদ

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের ৭ নম্ব...

নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

ইন্দমোহনের মৃত্যুর সাড়ে ৫ বছর পর চলে গেলেন দীপ্তি রাজবংশীও

দেশের লোকসংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা