সারাদেশ

নড়াইলে আ’লীগের দু’বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নড়াইল ও কালিয়া পৌরসভায় আ’লীগের দু’বিদ্রোহী মনোনয়ন প্রত্যাহার না করায় তাদের দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে।

নড়াইল ও কালিয়া পৌরসভায় আ’লীগের এক জন বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং দু’টি পৌরসভায় দু’জন বিদ্রোহী প্রার্থী মেয়র পদে লড়ছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নড়াইল পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছেন ৪জন। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনজুমান আরা, বিএনপি মনোনীত জুলফিকার আলী এবং আ’লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওঃ খায়রুজ্জমান।

কালিয়া পৌরসভায় মেয়র পদে ৩জন নির্বাচন করছেন। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওয়াহিদুজ্জমান হীরা, বিএনপি মনোনীত ওয়াহিদুজ্জমান মিলু এবং আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে বর্তমান মেয়র, কালিয়া সেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ফকির মুশফিকুর রহমান লিটন।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস এ প্রতিনিধিকে বলেছেন, দলীয়ভাবে পূর্বে মিটিং করে আমি এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে বিদ্রোহীদের চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয় মানোনয়নপত্র প্রত্যাহার করা না হলে দল থেকে বহিষ্কার করা হবে। দু’জন মেয়র প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করে গঠনতন্ত্র পরিপন্থি কাজ করায় তাদের দল থেকে বহিস্কার করা হলো।

কোনো মিটিং করে এ বহিস্কার করা হয়েছে কিনা এ প্রশ্নে বলেন, মিটিং করার কোনো প্রয়োজন নেই।

নড়াইল পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ ও সাধারণ পদে ৩৯জন এবং কালিয়া পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯জন এবং সাধারণ পদে ৩২জন নির্বাচননি মাঠে রয়েছেন। প্রত্যাহারের শেষ দিনে দু’টি পৌরসভায় সংরক্ষিত মহিলা আসনে ১জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৯জন প্রত্যাহার করেছেন।

সোমবার (১১ জানুয়ারি) প্রার্থীদের প্রতীক বরাদ্দ এবং আগামী ৩০ জানুয়ারী নড়াইল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেলা নির্বাচন অফিসার মোঃ ওয়ালিউল্লাহ বলেন, আগামি ৩ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই, ১০ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহার, ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ৩০ জানুয়ারি এ’দুটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এসবি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার হিসেবে পরিচিত আরমানকে গ্রেপ্তার করেছ...

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ঠিক করা সম্ভব নয়: নাহিদ

দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনতে হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আ...

প্রধানমন্ত্রীর আসনে বসেই ঘটেছে এ ঘটনা: সালমান

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও...

সচেতনতা-প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকরাই দেশের আসল ও শ্রেষ্ঠ মানু...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা