সারাদেশ

শ্রীপুরে বিএনপির মেয়র প্রার্থীর ওপর হামলার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনের বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট কাজী খানের নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

কয়েক দফা হামলা ও ভাংচুরে প্রার্থী নিজেসহ অন্তত ২০ জন আহত হয়েছে বলে উপজেলা বিএনপি নেতা আব্দুল মোতালেব দাবি করেছেন।

এসময় আশপাশের অনেক দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

বিএনপি নেতাদের দাবি, রোববার সকালে শ্রীপুর উপজেলা শহরের রেল স্টেশন এলাকায় ধানের শীষের মেয়রপ্রার্থীর নির্বাচনী অফিসে অতর্কিতে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় প্রার্থীসহ নেতাকর্মীদের আহত করা হয়। এছাড়াও কাজী খানের বাড়ি, তার তার শ্বশুর বাড়িসহ দলীয় আরো কয়েকজন নেতার বাড়িতে কয়েক দফা হামলা চালানোর অভিযোগ করেছে বিএনপি।

এসময় প্রার্থী কাজী খান, যুবদল কর্মী খোরশেদ আলম, জেলা মহিলা দল সাধারণ সম্পাদক গুল নাহারসহ অন্তত ২০ জনসহ আহত হয়েছেন।

খোরশেদ আলম নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন মেয়র প্রার্থী কাজী খানসহ কয়েক জন।

প্রার্থী এডভোকেট কাজী খানের অভিযোগ, নির্বাচনে বিএনপির প্রার্থী জনপ্রিয়তার কারণে এবং নৌকার প্রার্থীর ভরাডুবির আশংকায় নির্বাচনী পরিবেশ নষ্ট করতে আওয়ামী প্রার্থীর সর্মথকরা এই তাণ্ডব চালিয়েছে। হামলার সময় ভাঙচুর ছাড়াও অফিস থেকেনির্বাচনী সামগ্রী অনেক কিছুই লুট করে নিয়ে গেছে।

অন্যদিকে, আওয়ামী লীগ নেতারা বলছেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের শান্তিপূর্ণ মিছিলে তাদের উপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেছে বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীরা বি এন পির কারো উপরে কোন ধরনের হামলা করেনি।

এনিয়ে উপজেলা শহরে উত্তেজনার প্রেক্ষিতে অনেক দোকানপাট বন্ধ রয়েছে। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। কালিয়াকৈর-শ্রীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আল-মামুন জানান, নির্বাচনকে কেন্দ্র করে হামলার ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। এ ঘটনায় গ্রাপ্তারও নেই। এখন পরিস্থিতি শান্ত। পৌরশহরে পুলিশ মোতায়েন রয়েছে।

গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইস্তাফিজুল হক আকন্দ বলেন, ঘটনা শোনা মাত্রই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পৌর শহরে ম্যাজিস্ট্রেট আছে। পরিবেশ সুষ্ঠু রাখতে যা যা করার তার সব করা হচ্ছে। পাশাপাশি বিএনপি প্রার্থী নিরাপত্তাহীনতার অভিযোগ করায় তার বাড়িতে পুলিশ মোতায়েন ও তাকে সার্বক্ষণিক পুলিশি সহযোগিতা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

সান নিউজ/আরআই/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা