সারাদেশ

সিলেট জেলা আইনজীবী সমিতির ৫৮ জনের মনোনয়ন বৈধ

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৬টি পদে ৫৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার।

রোববার (১০ জানুয়ারি) বিকেলে আইনজীবী সমিতির লাইব্রেরি হলে মনোনয়নপত্র যাচাই-বাছাই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার মো. এমদাদুল হক এবং সহকারি নির্বাচন কমিশনার মো. লিয়াকত আলী ও শ্রী জয়জিত আচার্য্যর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি এটিএম. ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ফজলুল হক সেলিম, সাবেক সভাপতি মো. জামিলুল হক জামিল, এমাদ উল্ল্যাহ শহীদুল ইসলাম শাহীন, একেএম. শমিউল আলম, মোহাম্মদ লালা, সাবেক সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল), শাহ আশরাফুল ইসলাম (আশরাফ), অশোক পুরকায়স্থ, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ খান মানিক, সাবেক প্রধান নির্বাচন কমিশনার আলী মোস্তফা মিশকাতুন নূর, যুগ্ম সম্পাদক মো. হুমায়ুন রশীদ (সোয়েব), মাসুদুর রহমান খান (মুন্না), সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোমিনুল ইসলাম মোমিন, সহ-সমাজ বিষয়ক সম্পাদক মো. আজমল হোসেন, লাইব্রেরী সম্পাদক মো. তানভীর আখতার খান, সহ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, রেদওয়ানুল ইসলাম ও আবু ফাহাদ এবং মো. আতিকুর রহমান শাবু ও মোহাম্মদ মিছবাউর রহমান আলম প্রমুখ।

এ সময় বিভিন্ন পদে অংশগ্রহণকারী প্রার্থীগণ ছাড়াও শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়ে কেই প্রার্থীতা প্রত্যাহার না করায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা চুড়ান্ত করা হয়।

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের ২য় ও ৩য় তলায় অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচনকে সামনে রেখে শেষ মূহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে সমিতির নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬১০ জন। ২৬টি পদের বিপরীতে প্রতিদ্ব›িদ্বতা করছেন ৫৮ জন আইনজীবী প্রার্থী।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদসহ ২৬টি পদে প্রতিদ্বন্দ্বীতাকারী আইনজীবীরা হলেন, সভাপতি পদে এটিএম. ফয়েজ উদ্দিন ও সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল), সহ-সভাপতি-১ পদে একেএম. ফখরুল ইসলাম ও মো. এখলাছুর রহমান, সহ-সভাপতি-২ পদে মোহাম্মদ আব্দুল হান্নান, পান্না লাল দাস, সৈয়দ ফেরদৌস আহমদ ও হাদিয়া চৌধুরী (মুন্নি), সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন দিলু, মো. ফজলুল হক সেলিম, মাহফুজুর রহমান ও সুলতানা রাজিয়া ডলি, যুগ্ম সম্পাদক-১ পদে আজাদ আহমদ, মো. খালেদ আহমদ জুবায়ের, বিজিত লাল তালুকদার ও মোহাম্মদ শিব্বির আহমদ (বাবলু), যুগ্ম সম্পাদক-২ পদে মোহাম্মদ কামরুল হাসান, বিদ্যুৎ কুমার দাস (বাপন), মুমিনুর রহমান (টিটু) ও সৈয়দ শাহ জাহান, সমাজ বিষয়ক সম্পাদক পদে মো. আজিম উদ্দীন, মোহাম্মদ সেলিম মিয়া ও মো. সোহেল মিয়া, সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে ছালেক আহমদ ও মো. মকসুদ আহমদ, লাইব্রেরি সম্পাদক পদে মোহাম্মদ আব্দুল মুকিত (অপি), ঝরণা বেগম ও মো. রাসেল খাঁন, প্রধান নির্বাচন কমিশনার পদে মো. আলিম উদ্দীন, আক্তার উদ্দীন আহমদ টিটু ও সুজিত কুমার বৈদ্য, সহকারি নির্বাচন কমিশনারের ২টি পদে মইনুল হক, মোহাম্মদ মঈনুল ইসলাম ও সজল চন্দ্র পাল, সহ সম্পাদকের ৩টি পদে কবির আহমদ, মো. কাওছার আহমদ, জাকির হোসেন, মোবারক হোসাইন, মো. সাদিদুর রহমান (রিপন) ও সুবল কান্তি পাল (এসকে. পাল) প্রতিদ্বদ্বীতা করছেন।

এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে আবু মোহাম্মদ আসাদ, আব্দুল গফফার, আব্দুল মালিক (১), মো. আব্দুল মান্নান চৌধুরী, এএস.এম. আব্দুল গফুর, এমইএম. ইকবালুর রহমান, মো. এমদাদুল হক, মো. ওবায়দুর রহমান, কল্যাণ চৌধুরী, চৌধুরী আতাউর রহমান আজাদ, মো. ছয়ফুল হোসেন, জসিম উদ্দিন আহমদ, জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), দেবাশীষ কুমার দাস, মো. মনসুর আলম, মো. মুহিবুর রহমান (সেলিম), মো. রাজ উদ্দিন ও লুৎফা বেগম চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষে প্রধান নির্বাচন কমিশনার মো. এমদাদুল হক, সহকারি নির্বাচন কমিশনার মো. লিয়াকত আলী ও শ্রী জয়জিত আচার্য্য সমিতির সব সদস্যের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পবিত্র হজ আজ

সৌদি আরবের স্থানীয় সময় আজ মঙ্গলবার, ৯ জিলহজ। আজ পব...

মৃদু ভূমিকম্পে কাঁপল ঢাকা

রাজধানী ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা, নেই চিরচেনা যানজট

বছরের বেশির ভাগ সময় যানজট আর ব্যস্ততায় হাঁসফাঁস কর...

ছয় বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস 

দেশের ছয় বিভাগে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হওয়ার পূর...

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা