সারাদেশ

শ্রমিক ইউনিয়নের নগদ অর্থ সহায়তা পেলো ৮ পরিবার

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণকারী নিহত সদস্যদের পরিবারের হাতে মৃত্যু তহবিল হতে নগদ অর্থ প্রদান করেছে রাঙামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়ন।

রোববার (১০ জানুয়ারি) দুপুরে কাপ্তাই জেটিঘাটস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে এককালিন ৮টি পরিবারের হাতে ৫০ হাজার টাকা করে সর্ব মোট ৪ লখ টাকা তুলে দেন রাঙামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শাহাদাত হোসেন।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ, সহ-সাধারণ সম্পাদক মোঃ আকতার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলী, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি আবু তাহেরসহ কার্যকরি কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

অর্থ বিতরণ ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি মোঃ শাহাদাত হোসেন উপস্থিত সাংবাদিকদের বলেন, গত ২০১৪ সালে সংসদ নির্বাচনের ২০১৫ সালে লাগাতার ৯৩ দিন অসহযোগ আন্দোলন চলাকালিন সময়ে সরকারের পূর্ণ সমর্থন দিয়ে রাস্তায় গাড়ি চালিয়ে সারা দেশে ৮০ হাজার শ্রমিক কাফনের কাপড় দাফন করার জন্য গলায় নিয়ে গাড়ি চালাতে গিয়ে প্রাণ হারায়।

আর এতে করে স্ত্রী হারালো স্বামী, মা হারালো ছেলে, সন্তান হারালো বাবা, এসব শ্রমিকদের ছেলে মেয়ে হয়েছে এতিম, বিনিময়ে কি পেলাম আমরা? তাই আশা করেছিলাম সরকার প্রধান অন্তত সহৃদয়তার সাথে আমাদের পরিবহন শ্রমিকদের আন্তরিকতা দেখাবেন। কিন্তু কোন প্রকার সহযোগিতা না করে আমাদেরকে মালেশিয়া থেকে মোমবাতি দিয়ে বার্ণিশ করা রশি এনে ২০১৮ সালে সড়ক পরিবহন আইন পাশ করলো।

আর কোন সড়ক দূর্ঘটনা ঘটলে ঘাতক ড্রাইভার পলাতক লেখা হয়। কিন্তু ২০১৫ সালে ৯৩জন শ্রমিক প্রাণ হারায় দেশের জন্য। সেই সময় এই ৯৩জন চালকের প্রাণ হারানোর সংবাদটি কেউ লিখতে পারেনি। তাই বর্তমানে এই দেশের পরিবহন শ্রমিক একমাত্র অসহায় বিধায় সরকারের কাছে আমাদের প্রাণে দাবী পরিবহন শ্রমিকদের সু-দৃষ্টিতে দেখে ২০১৮ সড়ক পরিবহন আইন পাশ করা হয়েছে তা সংশোধনসহ চালকদের শ্রেনী অনুযায়ী যেন ডি এল প্রদান ও বিশ্বজুড়ে করোনা ভাইরাসের কারণে সকল প্রতিষ্ঠান সরকারী ভাবে ত্রাণ সামগ্রী পেয়েছে। এই সুবিধা বিবেচনা করে পরিবহন শ্রমিক রাষ্ট্রের সুবিধার্থে ৫ বছরের অগ্রিম রেভেনিউ প্রদান করা যাতে হয়।

উল্লেখ থাকে যে,মৃত ৮ ব্যক্তিরা হলেন-ইমাম উদ্দিনের পরিবার পেয়েছে ৫০হাজার টাকা,নারায়ণ চন্দ্র দাশ এর পরিবার পেছেন-৫০হাজার টাকা,আসাদ আলীর পরিবার পেছেন-৫০হাজার,ইকবালের পরিবার পেছেন-৫০ হাজার,আবদুল করিমের পরিবার পেছেন-৫০হাজার,আবুল বাসারের পরিবার পেছেন-৫০হাজার,নিহার কান্তি বড়–য়ার পরিবার পেছেন-৫০হাজার ও দেলোয়ারের পরিবার পেছেন-৫০হাজার।

সান নিউজ/কেইউ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা