সারাদেশ

মাঘের শুরুতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক : পৌষ মাসের শেষে হঠাৎ গরমে জনমনে স্বস্তি যেন শীত বিদায় নিয়েছে। তবে আগামী সপ্তাহের শেষের দিকে মাঘের শুরুতে উত্তরাঞ্চল থেকে ধেয়ে আসতে পারে হাড় কাঁপানো শীত। মাঘ মাসে নতুন করে শৈত্যপ্রবাহ শুরু হলে তা তীব্র আকার ধারণ করতে পারে বলেও আভাস দেন আবহাওয়া অধিদফতর কর্মকর্তারা।

আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা বলেন, ‘আগামী সপ্তাহের শেষ দিকে দু-এক জায়গায় বিশেষ করে উত্তরাঞ্চল থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। তার আগ পর্যন্ত তাপমাত্রা একটু একটু করে বাড়বে, আবার হঠাৎ কমে গিয়ে আবার বেড়ে যেতে পারে। কিন্তু তেমন কোনও পরিবর্তন হবে না।

এবার উত্তরাঞ্চলের জেলা ছাড়া বাকি অঞ্চলে শীত কম থাকায় ত্রাণ সামগ্রীর চাহিদা অনেকটাই কমে গেছে। তবুও যথাযথ পরিকল্পনা নিচ্ছে কর্তৃপক্ষ। দুর্যোগ ব্যবস্থাপণা অধিদফতরের পরিচালক (ত্রাণ) মো. আনিছুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সারাদেশে ২৬ লাখ কম্বল বিতরণ করা হয়েছে।

মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের অনুকূলে ৩০ কোটি টাকা বিতরণ করা হয়েছে । তিনি আরও বলেন, ‘এবার শীত কম, তাই অন্যবারের মতো সেভাবে চাহিদা আসেনি। এ ছাড়া আগে থেকেই প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কোনও কোনও ক্ষেত্রে বরং চাহিদার চেয়ে বেশি বরাদ্দ রেখেছি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও...

৭৫ এ থামলেন নানা পাটেকার

উপমহাদেশের অন্যতম জনপ্রিয়, হিন্দি সিনেমার অভিনেতা...

মোস্তাফিজদের ম্যাচ কাদের সঙ্গে, কবে ও কখন?

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা