সারাদেশ

দেশের প্রথম নৌকা জাদুঘর উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, বরগুনা : দেশের প্রথম নৌকা জাদুঘর উদ্বোধন করা হয়েছে বরগুনায়। মুজিববর্ষ উপলক্ষে এটির নাম রাখা হয়েছে ‘বঙ্গবন্ধু নৌকা জাদুঘর’।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে জাদুঘরের উদ্বোধন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। দেশ বিদেশের বাহারি নকশার ১০০টি নৌকার অনুকৃতি নিয়ে শুরু হয়েছে এর যাত্রা।

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন অব্যবহৃত পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু নৌকা জাদুঘর। এই জাদুঘরের দৈর্ঘ্য ১৬৫ ফিট এবং প্রস্থ ৩০ ফিট।

এই নৌকা জাদুঘরে থাকবে নৌকা গবেষণা কেন্দ্র, আধুনিক পাঠাগার, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, শিশু বিনোদন কেন্দ্র ও ফুড কোর্টসহ বিভিন্ন সুযোগ সুবিধা।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা