সারাদেশ

রাজশাহীতে ২ জঙ্গি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : হরকাতুল জিহাদ হুজির রাজশাহী ও খুলনার আঞ্চলিক কমান্ডারসহ দুইজনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর পুলিশ।

বুধবার (৩০ ডিসেম্বর) ভোরে নগরীর খড়খড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে অটোরিকশা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, যশোর জেলার ঝিকরগাছা থানার পুরন্দপুর গ্রামের মুফতি ইব্রাহীম খলিল (৪১) ও নোয়াখালি জেলার কোম্পানীগঞ্জ থানার আব্দুল আজিজ নোমান (২৩)। এদের মধ্যে মুফতি ইব্রাহিম খলিল হুজির আঞ্চলিক কমান্ডার এবং আব্দুল আজিজ নোমান সমন্বয়কারী।

দুপুরে মহানগর পুলিশের সদর দপ্তরে তাদেরকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

তিনি বলেন, ‘কারাগারে থাকা হুজি নেতা আতিকুল্লাহ ওরফে জুলফিকারের নির্দেশনায় দুবাই ও মধ্যপ্রাচ্য থেকে অর্থ এনে সংগঠন গতিশীল করতে তৎপরতা চালিয়ে আসছিল গ্রেফতারকৃত মুফতি ইব্রাহিম খলিল ও আবদুল আজিজ ওরফে নোমান। সেই ধারাবাহিকতায় তারা ভোরে গোপন বৈঠকে যোগ দিতে ভোরে রাজশাহীতে আসে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সড়ক থেকে তাদের গ্রেফতার করে।’

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা