সারাদেশ

৯ মাস পর সাজনা আমদানি 

নিজস্ব প্রতিনিধি, হিলি: এখনো দেশিয় সাজনা না ওঠায় ও দেশের বাজারে সাজনার ভালো চাহিদা থাকায় ৯ মাস পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সাজনা আমদানি শুরু হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আমদানিকৃত এসব সাজনা সরবরাহ করা হচ্ছে।

মঙ্গলবার ভারত থেকে একটি মিনি পিকআপের মাধ্যমে ২ টন ৩শ’ কেজি সাজনা আমদানির মধ্য দিয়ে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পুনরায় দেশে সাজনা আমদানি শুরু হয়েছে। এর আগে চলতি বছরের মার্চ মাসে বন্দর দিয়ে ভারত থেকে সাজনা আমদানি করা হয়েছিল।

প্রথম দিনে আমদানি হওয়া সাজনা থেকে রাজস্ব আয় হয়েছে প্রায় ৩৪ হাজার টাকার মতো। হিলি স্থলবন্দরের আমদানিকারক মেসার্স খান ট্রেডার্স এই সাজনা আমদানি করছেন ও ভারতের হিলির রফতানিকারক প্রতিষ্ঠান জগৎ বাবা এন্টারপ্রাইজ এই সাজনা রফতানি করছে। দেশের বাজারে আমদানিকৃত এসব সাজনা প্রতি কেজি ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

হিলি বাজারের সবজি বিক্রেতা নুর আলম বলেন, ‘আমদানিকৃত এসব সাজনা হিলিতে বিক্রি হয়না, এগুলো ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে বিক্রি হয়ে থাকে। তবে আমাদের হিলি বাজারে সম্প্রতি রাজশাহী থেকে সাজনা আসছে, যা ২’শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখন যেহেতু অফসিজন তাই দাম একটু বেশি, তবে নতুন সাজনা উঠা শুরু করলে দাম অনেকটা কমে আসবে।’

সাজনা আমদানিকারক প্রতিষ্ঠান হিলির মেসার্স খান ট্রেডার্সের সত্ত্বাধিকারী ও হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন জানান, ‘এখনো দেশের বাজারে দেশিয় জাতের সাজনা উঠেনি, যার কারণে সাজনার বেশ চাহিদা রয়েছে। এছাড়াও স্বাদ ও দেখতে বেশ মোটা হওয়ার কারণে দেশের বাজারে ভারতীয় সাজনার বেশ চাহিদা। এমন অবস্থায় দেশের বাজারে সাজনার চাহিদা মেটাতে দীর্ঘ ৯ মাস পর আবারও ভারত থেকে সাজনা আমদানি করা হচ্ছে। বর্তমানে প্রতি টন সাজনা ২৫০ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হচ্ছে, আর কাস্টমসে শুল্কায়ন করা হচ্ছে প্রতিটন ৫শ’ মার্কিন ডলারে। এতে করে কেজি প্রতি সাজনাতে শুল্কবাবদ পরিশোধ করতে হচ্ছে ১৪ থেকে ১৫ টাকার মতো। এর সাথে বন্দরের অন্যান্য মাশুলসহ ১৮ থেকে ২০ টাকার মতো খরচ পড়ছে।’

তিনি জানান, ‘রাজধানী ঢাকা, রংপুর, দিনাজপুর ও বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে এসব সাজনা সরবরাহ করা হচ্ছে। বাজারে দেশিয় সাজনা এখনো না উঠায় আমদানিকৃত সাজনার ভালো দাম পাওয়া যাচ্ছে। তবে কিছুদিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে দেশিয় জাতের সাজনা উঠতে শুরু করলে দেশের বাজারে দেশিয় সাজনার সরবরাহ শুরু হলে বন্দর দিয়ে সাজনার আমদানি যেমন বন্ধ হয়ে যাবে, তেমনি দামও কমবে।’

হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, ‘হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বন্দর দিয়ে সাধারণত পাথর, খৈল, ভুষি, ভুট্টা, জিরাসহ বিভিন্ন পণ্য আমদানি হয়ে থাকে। তবে গতকাল থেকে এর সাথে নতুন করে যুক্ত হয়েছে সাজনা। গতকাল বন্দর দিয়ে প্রথম দিনের মতো ১টি মিনি পিকআপের মাধ্যমে ২টন ৩শ’ কেজি সাজনা ভারত থেকে আমদানি হয়েছে। পণ্যটি কাঁচামাল হওয়ায় অতি দ্রুত পণ্যটির পরিক্ষন শুল্কায়ন, শুল্ক আহরণসহ বন্দরের সকল কার্যক্রম সম্পন্ন করে দেশের অভ্যন্তরে সরবরাহের উদ্দেশ্যে দ্রুত ছাড়করণ দেওয়া হচ্ছে। নতুন ধরনের পণ্য আমদানি হওয়ায় বন্দরের প্রতিদিনের আয় যেমন বেড়েছে তেমনি সরকারের রাজস্ব আয়ও বেড়েছে।’

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কেশবপুরে জামায়াতের প্রার্থীর বাসভবনে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬, কেশবপুর সংসদীয় আসনে ১১ দলীয় ঐক...

বোয়ালমারীতে ৪০ রাউন্ড গুলি উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীর একটি দোকানের সামনের বেঞ্চের ওপর রাখা পরিত্যক্ত অবস্থায়...

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি খাল ভরাটের অভিযোগ

মাদারীপুর সদর উপজেলার মস্তোফাপুর ইউনিয়নের নওহাটা গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অম...

দেশত্যাগে নিষেধাজ্ঞায় থাকা এজাজ ওএসডি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে দায়িত্ব থেকে স...

জামায়াত ও বিএনপির ইশতেহার বাস্তবতা বিবর্জিত ও উচ্চাভিলাষী: সুজন

আসন্ন জাতীয় নির্বাচনে বড় দুই রাজনৈতিক দলের ইশতেহারকে “বাস্তবতা বিবর্জিত...

অনলাইনে নির্বাচন প্রচারণা চালাতে বাঁধা নাই: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ত্...

ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব: মাহদী আমিন

নির্বাচনকে সামনে রেখে টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচর...

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, ক্রান্তিকালী...

নমিনেশন পেতে এক টাকাও খরচ হয়নি, কেউ ভোট কিনতে গেলে বেঁধে রাখবেন : নাদিরা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মাদারীপুর-১ শিবচর আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা...

এডিটর -পাবলিশার অ্যাসোসিয়েশন (নেপাব) নামে আরেকটি গণমাধ্যম সংগঠনের আত্মপ্রকাশ

নিউজপেপার এডিটর পাবলিশার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-নেপাব নামে প্রস্তাবিত আরেকট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা