বাণিজ্য

ভারত থেকে আসছে সাজনা

নিজস্ব প্রতিনিধি, হিলি: দেশের বাজারে চাহিদা ও দাম ভালো থাকায় ৬ মাস পর আবারো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সাজনা আমদানি শুরু হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে একই বন্দর দিয়ে সাজনা আমদানি হয়েছিল। আমদানিকৃত এসব সাজনা ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে রাজধানীর বাজারে বিক্রি হয়েছে।

মঙ্গলবার প্রথম হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে একটি মিনি পিকআপে ২ হাজার ৬৫০ কেজি সাজনা (ড্রাম স্টিক) আসে।মেসার্স মীম এন্টারপ্রাইজ নামের হিলির আমদানিকারক প্রতিষ্ঠান এই সাজনা আমদানি করেন যা ভারতের দক্ষিণ দিনাজপুরের জগৎ বাবু নামের রফতানিকারক বাংলাদেশে রফতানি করেন।

আমদানিকারক অনিক সরকার বলেন, দেশের বাজারে এখনও দেশীয় সাজনা উঠতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। যার কারণে রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বাজারে ওষধিগুণ সম্পন্ন অসময়ের সাজনার বেশ চাহিদা যেমন রয়েছে তেমনি ভালো দামও রয়েছে। এছাড়া ভারতীয় সাজনা আকারে বেশ মোটা ও স্বাদ ভালো হওয়ায় এর চাহিদা একটু বেশি।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ৬ মাসের মতো সময় বন্ধ থাকার পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে চলতি মৌসুমে প্রথমবারের মতো ভারত থেকে সাজনা আমদানি শুরু হয়েছে। ১টি মিনি পিকআপের মাধ্যমে ২ হাজার ৬৫০ কেজি সাজনা আমদানি হয়েছে।

সাজনা যেহেতু কাচামাল তাই কাস্টমসের সকল প্রক্রিয়া সম্পন্ন করে অতি দ্রুত দেশের বাজার ধরতে বন্দরের সকল কার্যক্রম শেষ করে সংশ্লিষ্ট সিআ্যন্ডএফ এজেন্টকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই ধারা আমাদের অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। এছাড়াও বন্দর দিয়ে অন্যান্য পণ্যের সাথে নতুন করে সাজনা আমদানি শুরু হওয়ায় সরকারের রাজস্ব আহরন যেমন বেড়েছে তেমনি বন্দরের আয় বেড়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা