সারাদেশ

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ 

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুরে বিজয় দিবস ফ্রিজ মিনি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে রায়পুর উপজেলার রোকেয়া মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় মরহুম শাহজাহান কামাল স্মৃতি ফুটবল টিম সুপার ফাইভ স্টারকে ০৭-০১ গোলে হারিয়ে শাহজাহান কামাল স্মৃতি টিম প্রথম পুরস্কার হিসেবে ফ্রিজ জিতে নেয়।

কেরোয়া টাইগার্স ক্লাবের আয়োজনে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক বায়েজীদ ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন কেরোয়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী সামছুল ইসলাম সামু, ইউনিয়ন যুবলীগের সভাপতি আকবর, সাধারণ সম্পাদক হুমায়ুন, উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নুর নবী সুজন, পৌর যুবলীগের আহ্বায়ক তানজীদ কামাল ও কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান প্রমুখ।

এসময় বিজয়ী দল মরহুম শাহজাহান কামাল স্মৃতি ফুটবল টিমের পক্ষে তানজিদ হোসেন কামালের হাতে প্রধান অতিথি বায়েজীদ ভূইয়া পুরস্কার ফ্রিজ তুলে দেন।

এছাড়াও রানার্সআপসহ অন্যান্য শান্তনা পুরস্কারও দলীয় প্রধানের হাতে তুলে দেয় অতিথিবৃন্দরা।

সান নিউজ/জেইউবি/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা