সারাদেশ

শেখ হাসিনার গাড়িবহরে হামলা: বুধবার সাফাই সাক্ষী-যুক্তিতর্ক

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাতক্ষীরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বুধবার (৩০ ডিসেম্বর) আসামিপক্ষের সাফাই সাক্ষী ও যুক্তিতর্কের দিন ধার্য করা হয়েছে।

একইসঙ্গে সুনির্দিষ্ট কারণ ছাড়াই আদালতে অনুপস্থিত থাকায় তিন আসামির বিরুদ্ধে জামিন বাতিল করে গ্রেফতারি পরওয়ানা জারির নির্দেশ দেয়া হয়েছে।

সরকারিপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, ১৮ বছর ধরে তারা এ মামলা পরিচালনায় বাধাগ্রস্ত করেছেন। আজও তারা একই কাজ করেছেন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে আদালত পাড়ায় অন্যান্য দিনের চেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যায়। সকাল ১১টার মধ্যে উভয়পক্ষে লোকজন আদালতে হাজিরও হন।

আসামিপক্ষে এ সময় শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আব্দুল মজিদ (২), অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, অ্যাড. মিজানুর রহমান পিন্টু প্রমুখ।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সিরাজুল ইসলাম সিরাজ ও সহকারী অ্যাটর্নি জেনারেল শাহীন মৃধা ও সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ।

পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর জানান, ১৮ বছর তারা এই মামলাটি পরিচালনায় বাধাগ্রাস্ত করেছেন। আজও ৩৪২ না করে তারা বাধা দিয়েছে। আদালত ৩৪২-এর কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছেন। কোনো প্রকার ডাক্তারি সার্টিফিকেট ছাড়াই তিন জন আসামি অনুপস্থিত থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

এ মামলায় ৩০ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সরকারপক্ষের সাক্ষী সমাপ্ত করেছেন আদালত বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে এক মুক্তিযোদ্ধার স্ত্রী ধর্ষণের শিকার তাকে দেখতে যান। হাসপাতাল থেকে ঢাকায় ফেরার পথে বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার কলারোয়া বিএনপি অফিসের সামনে গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ অভিযোগ উঠে তৎকালীন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোসলেম উদ্দীন বাদী হয়ে উপজেলা যুবদলের সভাপতি আশরাফ হোসেনসহ ২৭ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ৭০/৭৫ জনের নামে থানায় ব্যর্থ হয়ে আদালতে মামলা দায়ের করেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা