জাতীয়
শেখ হাসিনার গাড়িবহরে হামলা

ছয় আসামির সাজা বহাল

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়ায় সাবেক বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায়ের বিরুদ্ধে করা আসামিপক্ষের আপিল নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। আসামিরা হলেন, আব্দুস সামাদ, গোলাম রসুল, জহুরুল ইসলাম, মো. সাহাবুদ্দিন, আব্দুর রকিব ও মনিরুল ইসলাম।

রাষ্ট্রপক্ষে মামলার শুনানি করেন সাতক্ষীরা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল লতিফ। তিনি বলেন, আজ (বুধবার) দুপুর ১২টার দিকে মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে ওই ছয় আসামির তিনটি আপিলই নামঞ্জুর হয়েছে। তাদের বিরুদ্ধে নিম্ন আদালতের রায় বহাল রেখেছেন বিচারক।

জানা যায়, সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দ্রুতবিচার আইনের মামলায় গত ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৫০ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। সেই রায়ে ক্ষুব্ধ হয়ে দায়রা জজ আদালতে আপিল মামলা দায়ের করে আসামিপক্ষ। একইসঙ্গে আসামিরা দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন।

কিন্তু তাদের জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন আবেদন করেন তারা। হাইকোর্ট আসামিদের জামিন না দিয়ে দায়রা জজ আদালতে তাদের দায়ের করা ক্রিমিনাল আপিল মামলা ২৫ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তি করার জন্য নির্দেশ দেন।

সেই অনুযায়ী উল্লিখিত ৪টি আপিল মামলা সম্প্রতি দায়রা জজ আদালতে দ্রুততম সময়ের মধ্যে শুনানি সম্পন্ন হয়। আজ (বুধবার) অ্যাডভোকেট আব্দুস ছাত্তারের আপিল মামলাটি বাদে বাকি তিন মামলার রায়ের দিন ধার্য করেন আদালত। এছাড়া তার আপিল ২৭/২১ নম্বর মামলাটি তৃতীয় দিনের মতো শুনানির জন্য দিন রাখা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী।

উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরায় ধর্ষণের শিকার বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখে মাগুরায় ফিরে যাচ্ছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কলারোয়ায় পৌঁছালে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে তিনি প্রাণে রক্ষা পেলেও তার সফরসঙ্গী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, কেন্দ্রীয় যুব মহিলা লীগের নেত্রী ফাতেমা জামান সাথী, আব্দুল মতিন, জোবায়দুল হক রাসেল এবং শহীদুল হক জীবনসহ অনেকেই আহত হন। একই সময় সাতক্ষীরার বেশ কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হন।

এ ঘটনায় থানায় মামলা না নেয়ায় ওই বছরের ২ সেপ্টেম্বর কলারোয়া মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেমউদ্দিন বাদী হয়ে যুবদল নেতা আশরাফ হোসেন, আব্দুল কাদের বাচ্চুসহ ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭০/৭৫ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।

মামলাটি বিভিন্ন আদালত ঘুরে হাইকোর্টের নির্দেশে ২০১৪ সালের ১৫ অক্টোবর এজাহার হিসেবে গণ্য করা হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক শফিকুর রহমান ৫০ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সান নিউজ/এনকে/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা