সারাদেশ

স্ত্রীকে মারধর করায় স্বামী আটক

নিজস্ব প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর) : পারিবারিক কলহে স্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করায় মোকতার মিয়া (৩৭) নামে এক স্বামীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয়ে স্ত্রী লাভলী আক্তারের (২৬) সঙ্গে মাদকাসক্ত স্বামী মোক্তার মিয়ার দীর্ঘদিন ধরে মনমালিন্য চলছিল। আজ দুপুরে তাদের মধ্যে ঝগড়া হলে মোকতার মিয়া তার স্ত্রীকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে এলোপাতাড়ি মারধর করতে থাকে।

এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাভলীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্ত মোকতার মিয়াকে আটক করা হয়।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) তোফায়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা