সারাদেশ

‘প্রধানমন্ত্রীর নির্দেশে খাল পুনরুদ্ধারে কাজ চলছে’

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : নগরীর গুরুত্বপূর্ণ পানি প্রবাহের উৎস খালগুলো ভরাট করে অবৈধভাবে স্থাপনা ও বাসা-বাড়ি নির্মাণকারী দখলদাররা গণশত্রু। এরা চট্টগ্রাম নগরীকে একটি মানবিক নগর গড়ার স্বপ্ন পূরণে প্রধান প্রতিবন্ধক।

শনিবার (২৬ ডিসেম্বর) সকালে নিমতলা ৩৬ নং গোসাইলডাঙ্গা ওয়ার্ডস্থ মহেশখালের দিয়ার পাড়া এলাকায় খাল পরিস্কার করতে গিয়ে খালের বেহাল ও দৃশ্যমান বিলুপ্ত প্রায় চিত্র দেখে তিনি এ সব কথা বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন।

তিনি বলেন, এদের বিরুদ্ধে গণপ্রতিরোধ ও আইনের কঠোর প্রয়োগ ছাড়া বিকল্প কোনও পথ নেই। তাই প্রধানমন্ত্রী নির্দেশেই আমরা বিলুপ্ত খালুগলো উদ্ধারে মাঠে নেমেছি। চসিক প্রশাসক বলেন, মহেশখালের এই শাখা খালটি এক সময় বেশ বড় ছিল। এই খালের বুকে কর্ণফুলী থেকে নৌযানসহ পণ্য ও যাত্রী পরিবহন চলাচল করতো।

নগরীতে এ ধরনের দুই ডজনেরও বেশি প্রশস্থ ও গভীর শাখা খাল ছিলো। এখন সবগুলোই বিলুপ্ত ও বেদখল হয়ে গেছে। এ কারণেই জলাবদ্ধতা নিরসন হচ্ছে না। বর্তমানে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে জলাবদ্ধতা নিরসনের মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হতে যাচ্ছে। ইতোমধ্যে প্রকল্পের ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

এই মেগা প্রকল্পের শতভাগ বাস্তবায়ন নিশ্চিত করতে খালসহ পানি চলাচলের সবগুলো পথ পরিস্কার ও বাধামুক্ত করার অংশ হিসেবে দিয়ার পাড়া এলাকায় আজকের এই অভিযান। আমি এই খালটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে চাই। এই খালটিকে যারা ডাস্টবিনে পরিণত করেছে তাদেরকে আগামী সোমবার পর্যন্ত সময় দেয়া হলো।

এই সময়ের মধ্যে আবর্জনা পরিস্কার ও খালের উপর থেকে অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে না নিলে পরদিন থেকে সরাসরি এ্যাকশন শুরু হবে। এই সময় খাল পরিস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে যে খরচ হবে তা অভিযুক্তদের কাছ থেকে আদায়, জরিমানা, মালামাল জব্দসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ ইলিয়াছ, কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ মোরশেদ আলী, ইমরান আহাম্মেদ ইমু, হাজী মোহাম্মদ হোসেন, হাসান মোহাম্মদ মুরাদ, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী, প্রণব শর্মা,আলী আকবর।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা