সারাদেশ

ফতুল্লায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে শিশুসহ নিহত ২

নিজস্ব প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় হঠাৎ বিস্ফোরণে সেপটিক ট্যাংক চূর্ণবিচূর্ণ হয়ে শিশুসহ দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন। গ্যাস জমে ট্যাংকে বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লার রামারবাগ এলাকায় সোলায়মান-সাইদ সহোদরের তিনতলা বাড়ির নিচ তলায় এ ঘটনা ঘটে।

নিহত হলেন- রামারবাগ এলাকার মামুনের ছেলে জিসান (৯), গার্মেন্ট শ্রমিক রাজ্জাক (৩২)।

আহতরা হলেন- একই এলাকার পিয়ার আলীর ছেলে সাকিব (১০) ও খাইরুলের স্ত্রী সাইদা বেগম (৩৫)।

বাড়িওয়ালা সাইদের স্ত্রী আখি আক্তার জানান, সকাল সাড়ে ১০টার দিকে বিকট শব্দে বাড়ির নিচ তলার ডান পাশের একটি রুমের নিচে সেপটিক ট্যাংকে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই রুমে ব্যাচেলর চারজন পুরুষ ভাড়া থাকতেন। তারা বিজয় দিবসে গ্রামের বাড়ি গিয়েছেন তাই রুমে কেউ ছিল না।

বিস্ফোরণে ট্যাংকের উপরের অংশ ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে এবং রুমের দেয়াল ও দরজা ভেঙে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বাড়ির পাশ দিয়ে একটি গলি সড়ক ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের দেয়াল ঘেষে মেইন রোডে গিয়ে মিলেছে। সেই গলি সড়ক দিয়ে কয়েকজন পথচারী যাচ্ছিলেন মেইন রোডের দিকে।

এসময় বিকট শব্দে সোলায়মান-সাইদ সহদরের বাড়ির সেপটি ট্যাংক বিস্ফোরণ ঘটে। এতে অন্তত চারজন আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হক জানান, আহতদের মধ্যে এক শিশুসহ দুজন নিহত হয়েছে এবং চিকিৎসাধীন রয়েছেন নারীসহ দুজন। তাদের অবস্থাও গুরুতর।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা