সারাদেশ

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতিসৌধে গার্ড অব অনার

নিজস্ব প্রতিনিধি, বেনাপোল : যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে উপজেলার কাশিপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতিসৌধে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেন যশোর ব্যাটালিয়ন-৪৯ বিজিবি পরিচালক লে. কর্ণেল সেলিম রেজা, পিএসসি।

বুধবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতিসৌধে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সহধর্মিণী বেগম ফজিলাতুন নেসা, বীরশ্রেষ্ঠের নাতী ছেলে এসএম মিরাজুল ইসলাম সাইমুন, যশোর ব্যাটালিয়ন-৪৯ বিজিবি মেজর তৌফিক এলাহিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে সকাল ৭টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শাড়াতলা সরকারী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনুল হকসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা