সারাদেশ

সিলেটের সন্ত্রাসী শয়ন নায়েক রাজ কারাগারে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের অন্যতম শীর্ষ সন্ত্রাসী শয়ন নায়েক রাজকে (৩০) আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। সে নগরীর উপশহর এলাকার মৃত নারায়ন নায়েকের ছেলে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে, বুধবার মধ্যরাতে উপশহর এলাকার মাদক সম্রাট সূগা রানীর প্রতিবেশীর একটি ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানা পুলিশ।

রাজ উপশহর এলাকার সাংবাদিক মুজিবুর রহমান ডালিমের বাসায় হামলা-ভাংচুর ও চাঁদাবাজির ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী। এছাড়াও তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের একাধিক অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শাহপরাণ থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী ও ডিউটি অফিসার এসআই সুলতানা সান নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, হামলার সঙ্গে জড়িত অন্যান্যদেরও গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর রাতে সাংবাদিক মুজিবুর রহমান ডালিমের বাসায় হামলা ভাংচুর-লুটপাট ও চাঁদাবাজির ঘটনা ঘটে। এতে নগরজুড়ে প্রতিবাদের ঝড় উঠে। মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং চাঁদাবাজদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন বৃহত্তর শাহপরান থানার নাগরিকবৃন্দ।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা