সারাদেশ

সিলেটে চলছে ফ্রি ‘অ্যান্টিজেন টেস্ট’

নিজস্ব প্রতিনিধি, সিলেট : দেশের অন্য ৯ জেলার সঙ্গে সিলেটেও শুরু হয়েছে ফ্রি অ্যান্টিজেন্ট টেস্ট। শনিবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে এই টেস্ট শুরু হয়েছে। ফলাফল পাওয়া যাচ্ছে মাত্র ৩০ মিনিটেই। আপাতত ১০টি জেলায় এ কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলায় তা বিস্তৃত করা হবে বলে স্বাস্থ্য অধিদফতর ঘোষণা করেছে। ইতোমধ্যে এ ব্যাপারে সংশ্লিষ্টদের পর্যাপ্ত প্রশিক্ষণ শেষ হয়েছে।

এ ব্যাপারে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, যাদের শরীরে ৩ দিন ধরে জ্বর, সর্দি, কাঁশি আছে মূলত তাদেরকে অ্যান্টিজেন টেস্টের আওতায় আনা হবে। উপসর্গ না থাকলে নমুনা পরীক্ষা হবে আরটি-পিসিআর ল্যাবে।

তিনি আরও বলেন, এই টেস্টের জন্য নাকের ভেতর থেকে প্রত্যেকের দুটি করে স্যাম্পল নেয়া হবে। অ্যান্টিজেন টেস্টে পজিটিভ হলে তাকে জানিয়ে দেয়া হবে। নেগেটিভ হলে আবার পরীক্ষা হবে আরটি-পিসিআর ল্যাবে।

অ্যান্টিজেন টেস্টের জন্য সিলেটে ৫০০ কিট রয়েছে। এগুলো শেষ হওয়ার আগে আরও কিট আসবে বলেও জানিয়েছেন ডাক্তার হিমাংশু লাল রায়।

সান নিউজ/এক/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা