সারাদেশ

সিলেটে অপহৃত কিশোর কুমিল্লায় উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, সিলেট : বেশি দামে মোটরসাইকেল বিক্রির লোভ দেখিয়ে সিলেট থেকে অপহৃত কিশোর ইয়াছিন আরাফারত মুন্না (১৭) কে কুমিল্লার লাকসাম থেকে উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (৪ ডিসেম্বর) ভোরে লাকসাম থানা পুলিশের সহযোগিতায় ওই কিশোরকে উদ্ধার করে সিলেটের জালালাবাদ থানা পুলিশ। এ ঘটনায় চৌদ্দগ্রাম নবগ্রামের পেয়ার আহমদের ছেলে ইমরান হোসেন (২৭) ও তার স্ত্রী লাকি বেগম (২৪) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী।

জান যায়, ইয়াছিনর সিলেট-হ-১২-২৯৮০ নম্বরের মোটরসাইকেলটি বেশি দামে বিক্রির প্রলোভন দেখিয়ে গত ২৬ নভেম্বর তাকে কুমিল্লায় নিয়ে যায় ঐ দম্পতি। সেখানে মোটরসাইকেলটি মাত্র ১২ হাজার টাকায় বিক্রি করে দেয় তারা। ক্ষুব্ধ মুন্না টাকা চাইলে তাকে লাকসাম বাজারের একটি কক্ষে আটকে রেখে আরও টাকা দাবি করে অপহরণকারীরা।

সিলেট নগরীর জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) শাহিন মিয়া জানান, এ ঘটনায় মুন্নার বাবা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে মুন্নার অবস্থান শনাক্ত করে লাকসাম থানা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার ও দুইজনকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এক/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা