সারাদেশ

স্ত্রীকে এসিড নিক্ষেপ করে গণধোলাই খেলেন সাবেক স্বামী

নিজস্ব প্রতিনিধি, সাভার : সাভারের আশুলিয়ায় বিচ্ছেদের প্রায় ৩ মাস পর দোলনা আক্তার রিমা (১৭) নামে এক পোশাক শ্রমিককে এসিডে ঝলসে দিয়েছেন তার সাবেক স্বামী রঞ্জু মিয়া। বুধবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও দুই ব্যক্তির শরীর আংশিক ঝলসে গেছে। এসিড দগ্ধদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে হাতেনাতে রঞ্জু মিয়াকে ধরে ফেলে। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আশুলিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মারাত্মক দগ্ধ অবস্থায় দোলনা আক্তার রিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এসিডে তার চোখ, মুখ ও বুক ঝলসে গেছে। সে জামালপুর জেলার মেলান্দহ থানার দিলাল শেখের মেয়ে। চাকরি করতেন আশুলিয়ার জামগড়া এলাকার ড্রেস এন্ড দি আইডিয়াস পোশাক কারখানায়।

দোলনার পরিবারের বরাত দিয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, দুই বছর আগে নিজেদের পছন্দে বিয়ে করার পর নানা বিষয় নিয়ে উভয়ের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। তিন মাস আগে দাম্পত্য সম্পর্ক বিচ্ছেদের পর থেকেই দোলনাকে হুমকি দিয়ে আসছিলেন রঞ্জু মিয়া। বুধবার রাতে কারখানা থেকে ফেরার পথে নির্জন সড়কে রঞ্জু মিয়া তার প্রাক্তন স্ত্রীকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। এতে দোলনাসহ আরও দুজন পথচারী দগ্ধ হন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রঞ্জু মিয়া এসিড নিক্ষেপের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা