সারাদেশ

ভোলায়  স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি তৃতীয় দিনে

নিজস্ব প্রতিনিধি, ভোলা: নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে ৩য় দিনের মতো স্বাস্থ্য সহকারীরা, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এর অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রয়েছে । এতে টিকা দান কর্মসূচি ব্যাহত হচ্ছে।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ও দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের আয়োজনে শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকে ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করে আসছে।

বক্তারা বলেন, আমাদের দাবি নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১৩তম গ্রেড উন্নীত করা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। টিকাদান কর্মসূচিতেও অংশ নেবেন না বলে জানান তারা।

এসময় বক্তারা আরও বলেন, এই কর্মবিরতির ফলে আগামী ৫ ডিসেম্বর হাম-রুবেলা ক্যাম্পেইনসহ দেশের এক লাখ ২০ হাজার আউটরিচ রুটিন টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ভোলা জেলা দাবি বাস্তবায়ন কমিটির কমিটির সদস্য সচিব মোঃ কামাল উদ্দিন, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ভোলা সদর উপজেলা কমিটির সভাপতি কামরুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ভোলা জেলা দাবি বাস্তবায়ন কমিটির আহবায়ক মো. জাহিদ হাসান। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন এর ভোলা জেলা শাখার সভাপতি শাহানাজ বেগম, সাধারণ সম্পাদক মো. হোসেন,স্বাস্থ্য পরিদর্শক মো. আনোয়ার কামাল, মো: বশীর, মো: ইউসুফ,আরাফাতুর রহমান,মো: ছিদ্দিক প্রমুখ।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা