সারাদেশ

ঈশ্বরদীতে শিল্পবর্জ্যে কৃষকের ৫শ একর জমি নষ্ট

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় কৃষি জমি ভরাট করে গড়ে তোলা হয়েছে অপরিকল্পিত শিল্প-কারখানা। আর এসব শিল্প প্রতিষ্ঠানের বর্জ্যে ব্যবস্থাপণার নেই কোন ব্যবস্থা। এলাকার প্রায় ৫০০ একর জমি পানিতে তলিয়ে গিয়েছে। তিন বছর ধরে শিল্প-কলকারখানার দূষিত বর্জ্যে এলাকার ফসলি জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

রোববার ( ২২ নভেম্বর) সকালে ঈশ্বরদীর দাশুড়িয়া-মুলাডুলি সড়কের সড়াইকান্দি এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী জলাবদ্ধতা থেকে মুক্তি এবং দ্রুত সমস্ত বর্জ্য অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছেন ক্ষতিগ্রস্ত শত শত কৃষক ও এলাকাবাসী।

কৃষক নেতা আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ক্ষতিগ্রস্ত কৃষক কামাল হোসেন মিঠু। ক্ষতিগ্রস্ত কৃষক আফজাল হোসেন খান ও খায়রুজ্জামান রঞ্জনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার।

আরও এলাকার ইউপি সদস্য আবদুল আজিজ, আলম খান, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নুরু, মিজানুর রহমান, আবদুস সামাদ, মুলাডুলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাংবাদিক গোপাল অধিকারী, কৃষক সাইদুল ইসলাম ও ক্ষতিগ্রস্ত কৃষাণী জোসনা খাতুন।

মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে শত শত কৃষক ছাড়াও তাদের স্কুল-কলেজে পড়া সন্তানরাও উপস্থিত ছিলেন। প্রতিবাদ কর্মসূচি থেকে আগামী ১৫ দিনের মধ্যে আবাদি জমি থেকে দূষিত বর্জ্য অপসারণ করার আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় আরও বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে মানববন্ধন কর্মসূচি থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

তারা আরও জানান, জলাবদ্ধতা ও কারখানার দূষিত বর্জ্যরে কারণে বিলের বুকজুড়ে এখন কচুরিপানার রাজত্ব। তিন বছর ধরে এ বিলের কৃষি জমির ফসলের ওপর নির্ভরশীলদের জীবন দুঃখ বেদনা ও হতাশায় ভরে গেছে। বিলের পানি নিষ্কাশনের মুখে অপরিকল্পিতভাবে কলকারখানা গড়ে তোলায় বর্ষাকালে বিল থেকে পানি বের হতে পারে না।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল লতিফ এ প্রসঙ্গে বলেন, আমি ঈশ্বরদী কৃষি অফিসে যোগদানের আগে থেকেই এখানে এ সমস্যার সৃষ্টি হয়েছে। মূলত অপরিকল্পিত শিল্পকারখানা ও পুকুর খননের কারণে এটি হয়েছে। এছাড়াও এসব জমির পানি কমলা নদী দিয়ে বের হয়ে যেত, সেই নদীর গভীরতাও কমে গেছে। পানি উন্নয়নের বোর্ডের তত্ত্বাবধানে পাবনা ও নাটোর জেলার কর্মকর্তাদের এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা