সারাদেশ

বরিশালে শিশু বলাৎকার অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল জেলার উজিরপুরে শিশু বলাৎকারের অভিযোগে আবুল হাসান হাওলাদার নামের এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে আদালত অভিযুক্ত ইমামকে জেলহাজতে পাঠিয়েছে।

জানা গেছে, উজিরপুর উপজেলার দক্ষিণ বান্না জামে মসজিদের ইমাম আবুল হাসান হাওলাদারের কাছে ওই এলাকার বেশ কয়েকজন শিশু মক্তবে আরবী পড়তে যেত। প্রতিদিনের মতো শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় ওই শিশুটিও পড়তে যায় ইমাম আবুল হাসান হাওলাদারের কাছে।

শিশুটির মা জানান, অন্যান্যদিন সকাল ৭টায় আমার ছেলে বাসায় ফিরলেও শনিবার সকাল সাড়ে ৭টায়ও বাসায় ফিরে না আসায় তাকে খুঁজতে বের হই। দেখি আমার ছেলেটা বিমর্ষ অবস্থায় বাড়ি ফিরছে। তাকে নাস্তা খেতে বললেও না খেয়ে সে মনমরা অবস্থায় বসে থাকে এবং বার বার থুথু ফেলে ও বমির চেষ্টা করে।

সন্ধ্যায় ও আমাকে জানায় মসজিদের মক্তবের পড়া শেষ হলে ইমাম আবুল হাসান হাওলাদার ছুটি না দিয়ে তার কক্ষে ডেকে নিয়ে আটকে বলে ‘তোকে আজ একটা ভাল জিনিস খাওয়াবো।’ এরপর ওই মসজিদের ইমাম তার গোপনাঙ্গ চুষতে বাধ্য করেন।

বিষয়টি জানার পর রোববার সকালে থানায় মামলা দায়ের করেন বলাৎকারের শিকার শিশুটির মা। পুলিশ অভিযান চালিয়ে সেই ইমামকে গ্রেফতার করেছে।

উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান বলেন, ঘটনাটি অত্যন্ত ঘৃনিত ও লজ্জাজনক। এ ব্যাপারে মামলা নিয়ে আসামীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমএইচ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা