দ্বিতীয় দিনে নওগাঁর বাস ধর্মঘট, বিড়ম্বনায় যাত্রীরা 
সারাদেশ

দ্বিতীয় দিনে নওগাঁর বাস ধর্মঘট, বিড়ম্বনায় যাত্রীরা 

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ: শ্রমিকদের বিরুদ্ধে সড়কে চাঁদাবাজি ও রুট নিয়ন্ত্রণের অভিযোগ এনে নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে নওগাঁ-বালুডাঙ্গা বাস টার্মিনাল ও ঢাকা বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি।

বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল।

নওগাঁ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বলেন, শ্রমিকরা সড়কে চাঁদাবাজি করেন এ অভিযোগ অনেক পুরনো। আমরা তাদের বার বার চাঁদাবাজি থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছি। কিন্তু তারা আমাদের কথার কোনো তোয়াক্কা করে না। বাস মালিক সমিতির অনুমতি ছাড়া শ্রমিক ইউনিয়নের দু’টি বাস তারা চালাচ্ছে। যা পুরোপুরি বেআইনি। শ্রমিকদের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ হিসেবে আমরা বাস চলাচল বন্ধ রেখেছি।

শ্রমিক নেতারা জানান, মালিকদের কাছে শ্রমিকরা সারাজীবন জিম্মি থাকে। তারা ইচ্ছে মতো শ্রমিকদের পরিচালনা করেন। শ্রমিকরা যদি তাদের স্বার্থে কিছু করে তাহলে মালিকরা বাস বন্ধ করে দেন।

বাস বন্ধ থাকায় বিড়ম্বনায় পড়েছেন সাধারণ যাত্রীরা। যাত্রীরা বলেন, মালিক ও শ্রমিকের দ্বন্দ্বের কারণে বাস চলাচল বন্ধ প্রায় বন্ধ হয়। তাতে আমাদের বিপাকে পড়তে হয়। বাস চলাচল বন্ধ এজন্য ব্যাটারিচালিত ইজিবাইক কিংবা সিএনজিচালিত অটোরিকশায় করে যেতে হচ্ছে। এতে ভাড়া গুণতে হচ্ছে দ্বিগুণ।আমরা এ সমস্যার সমাধান চাই।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা