সারাদেশ

ভোলায় ২২ দিনে ৬০৬ জেল জরিমানা

নিজস্ব প্রতিনিধি, ভোলাঃ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ভোলায় ২২ দিনে ৬০৬ জেলের জেল-জরিমানা করা হয়েছে। এদের মধ্যে ৩৮৫ জনের কারাদন্ড ও ২২১ জনের জরিমানা করা হয়েছে।

১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত জেলার সাত উপজেলায় ৩৫০টি অভিযানে এ জেল জরিমানা হয়।

আটককৃতদের মধ্যে ভোলা সদরে ১৫১ জনের জেল ও ৬৩ জনের জরিমানা, দৌলতখান উপজেলায় ২০ জনের জেল ও ১৪ জনের জরিমানা, বোরহানউদ্দিনে ৪৩ জনের জেল ও ৩২ জনের জরিমানা, লালমোজন উপজেলায় ১৫ জনের কারাদন্ড ও ২৩ জনের জরিমানা, চরফ্যাশন উপজেলায় ১১০ জনের কারাদন্ড ও ৫০ জনের জরিমানা, মনপুরায় ১৩ জনের জেল ও ৬ জনের জরিমানা এবং তজুমদ্দিন উপজেলায় ৩৩ জনের জেল ও ৩৪ জনের জরিমানা করা হয়।

এছাড়াও ১ হাজার ৯০০ কেজি ইলিশ ও ৬ লাখ ২১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ তথ্য নিশ্চত করে বলেন, ইলিশ রক্ষা অভিযান সফল হয়েছে, তাই এ বছর ইলিশ উৎপাদন লক্ষমাত্রা অর্জিত হবে বলে আমরা আশাবাদী।

সান নিউজ/এএইচটি/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা