কুমিল্লা প্রতিনিধি
সারাদেশ

৪০ মামলার আসামী জেল থেকে বের হয়ে আবারো অস্ত্রসহ গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ৪০ মামলার আসামী জেল থেকে বিকেলে বের হয়ে রাতে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার; সেই সঙ্গে আরো দুজনকে গ্রেফতার করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পুলিশ।

পবিত্র ঈদুল আযহা-২০২৫ উপলক্ষে মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লা জেলা পুলিশ বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন করেন৷ চেকপোষ্টে বিভিন্ন যানবাহনে চলাচলরত সন্দেহজনক যাত্রীদের তল্লাশী করেন।

মঙ্গলবার (৩ জুন) রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই (নিঃ) মোঃ খাজু মিয়া সঙ্গীয় ফোর্সসহ টমছমব্রীজ মদিনা সুইটস দোকানের সামনে পাকা রাস্তার উপর সন্দেহজনক যাত্রীদের তল্লাশীকালে রাত ১২.৩৫ মিনিটের সময় কান্দিরপাড় হইতে পদুয়ারবাজার বিশ্বরোড গামী ১টি সিএনজি সন্দেহ হলে থামানোর সংকেত দেয়। পুলিশি তৎপরতা বুঝতে পেরে সিএনজির পিছনে যাত্রীর আসনে থাকা ৩ জনের মধ্যে বাম পাশে থাকা ১ জন ডিউটিরত পুলিশ সদস্যকে গুলি করার উদ্দেশ্যে অস্ত্র তাক করলে ডিউটিরত অফিসার ফোর্স তাৎক্ষনিক পাল্টা প্রতিরোধ গড়ে তুলে। আসামীদের সাথে ধস্তাধস্তি শুরুর এক পর্যায়ে এসআই নিঃ মোঃ খাজু মিয়া আহত হয়। তখন আশেপাশের লোকজন এগিয়ে পুলিশকে সহায়তা করলে তখন পুলিশ আসামী ০১। মোঃ খাইরুল হাসান (৩০) কে তাহার ডান হাতে থাকা একটি বিদেশী পিস্তলসহ অপর আসামী ০২। মোঃ রাকিবুল হাসান রিয়াদ (২৮) ও ০৩। মোঃ সোহাগ মোল্লা (৩৫) কে গ্রেফতার করতে সক্ষম হন।

তৎসময়ে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সম্মুখে পুলিশ ২ রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিনসহ বিদেশী আগ্নেয়াস্ত্রটি পুলিশি হেফাজতে গ্রহন করেন এবং বিধি মোতাবেক জব্দ করেন। এখানে উল্লেখ্য যে, ধৃত আসামীদের মধ্যে মোঃ রাকিবুল হাসান রিয়াদ এবং সোহাগ মোল্লা গতকালই জামিনে মুক্তি লাভ করেন এবং মোঃ খাইরুল হাসান গত একমাস আগে জামিনে মুক্তি লাভ করেন।

ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তাদের সঙ্গীয় পলাতক আসামী ও অজ্ঞাতনামা সিএনজি চালক পরস্পর যোগসাজশে আসন্ন পবিত্র ঈদুল আযহা-২০২৫ উপলক্ষ্যে পশুর হাটে গরু ব্যবসায়ী এবং ক্রেতাদের নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্য জ্ঞাতসারে তারা বর্ণিত আলামত অবৈধ বিদেশী পিস্তল ও গুলিসহ পদুয়ারবাজার বিশ্বরোডের দিকে যাচ্ছিল।

এ সংক্রান্তে কুমিল্লা এর সদর দক্ষিণ মডেল থানার, এফআইআর নং-০৮, তারিখ- ০৪ মে, ২০২৫, ধারা- The Arms Act, 1878 19(A)/19(F) ধারা রুজু করা হয়েছে। বিধি মোতাবেক গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আসামীদের নাম ও ঠিকানা:

০১। মোঃ খাইরুল হাসান (৩০), পিতা- খোকন মিয়া, মাতা- পারুল আক্তার, সাং- শ্রীবল্লভপুর, ২২নং ওয়ার্ড, কুসিক, থানা- সদর দক্ষিন মডেল, জেলা- কুমিল্লা, এর নামে কুমিল্লা জেলাসহ বাংলাদেশের বিভিন্ন থানায়, গুম, খুন, অস্ত্র, ডাকাতি, ধর্ষণ সহ বিভিন্ন মামলা মোট ৪০টি মামলা রয়েছে।

০২। মোঃ রাকিবুল হাসান রিয়াদ (২৮), পিতা- মোঃ জসিম উদ্দিন, মাতা- মোসাঃ রেজিয়া বেগম, সাং- বাহুরূপা, ০২নং ওয়ার্ড, জগন্নাথপুর ইউপি, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা, এর নামে কুমিল্লা জেলাসহ বাংলাদেশের বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে।

০৩। মোঃ সোহাগ মোল্লা (৩৫), পিতা- মোঃ রফিকুল ইসলাম মোল্লা, মাতা- ছিকমা বেগম, সাং- নয়াকান্দি, মোল্লা বাড়ি, থানা- মতলব উত্তব, জেলা- চাঁদপুর এর নামে কুমিল্লা জেলাসহ বাংলাদেশের বিভিন্ন থানায় ১৪টি মামলা রহিয়াছে।


সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে মার্কেট দখলে বাধা দেওয়ায় নিহত ১, আহত ৮

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নির্মাণাধীন একটি মার্কেট দখলের চেষ্টায় বাধা দিতে...

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকে...

ভালুকায় বিএনপি প্রার্থীর পক্ষে টাকা বিতরণ, ছয়জনের কারাদণ্ড

ময়মনসিংহ-১১ ভালুকা আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অ...

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মধ্যে গ্রাহক সেবা চুক্তি স্বাক্ষর

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর মধ্য...

লক্ষ্মীপুরে জাল ভোটের ৬ সীলসহ ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬ টি ভোটের সীলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ী...

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারনায় বাঁধা অভিযোগে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জ-৩ সদর-গজারিয়া আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো...

বৈষম্যহীন শিক্ষক নিবন্ধন পরীক্ষার দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রভাষক নিয়োগে শিক্ষক নিবন্ধনে (আল কুরআন, আল হাদিস, আরবি সাহিত্য ও আল ফিকহ বি...

লক্ষ্মীপুরে জাল ভোটের ৬ সীলসহ ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬ টি ভোটের সীলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ী...

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মধ্যে গ্রাহক সেবা চুক্তি স্বাক্ষর

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর মধ্য...

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চলছে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনে ধানের শীষের প্রার্থী সাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা