জয়পুরহাট প্রতিনিধি
সারাদেশ

জয়পুরহাটে ছাত্রদল নেতা পিয়াল হত্যা মামলার আসামী গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

র‌্যাব-৫ এবং র‌্যাব-১১ এর যৌথ অভিযানে জয়পুরহাটে ছাত্রদল নেতা পিয়াল হত্যা মামলার মূল আসামী সোহেলকে নোয়াখালী জেলার সুধারাম থানাধীন পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনা সূত্রে জানা গেছে, গত ২৮ মে আনুমানিক ১২.০৫ ঘটিকায় জয়পুরহাট সদর থানাধীন আদর্শপাড়া (ইসলাম নগর) এলাকার মোঃ বাচ্চু মিয়ার ছেলে বিপ্লব আহম্মেদ পিয়াল (২৭) কে বাইক ওয়াশ মোটরসাইকেল গ্যারেজ এর সামনে পূর্ব শত্রুতার জের ধরে ১৩/১৪ জন দুষ্কৃতিকারী লোহার রড, ধারালো বারমিজ চাকু দ্বারা আক্রমণ করে। তখন নিজের জীবন রক্ষার্থে পিয়াল দৌড় দিয়ে তার বাড়ির মেইন গেটে পৌছামাত্র দুষ্কৃতিকারীরা তাকে চারিদিকে ঘিরে লোহার রড ও বারমিজ চাকু দ্বারা এলোপাথারী আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে গেলে তাকে গুরুত্বর আহত অবস্থায় আত্নীয়-স্বজন ও এলাকার লোকজন জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিয়ালকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় তার মা মোছাঃ ইতি বেগম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি এজাহার দায়ের করেন। জয়পুরহাট সদর থানার মামলা নং-৪৮ তারিখ ২৮ মে ২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়। মামলা রুজুর পর থেকে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল উল্লেখিত হত্যা মামলার ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এবং র‌্যাব-১১ সিপিসি-৩ এর আভিযানিক দল যৌথ অভিযানের মাধ্যমে চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামী মোঃ সোহেল রানা (২৭)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত সোহেল জয়পুরহাট সদর থানাধীন আদর্শপাড়া (ইসলামনগর) এলাকার মোঃ ছামছুদ্দীন মন্ডল ওরফে চানুর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নিজ নাম-ঠিকানা প্রকাশ করে এবং বর্ণিত মামলার ১নং এজাহারনামীয় আসামী মর্মে স্বীকার করে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা