রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

রাজবাড়ীতে বিশ্ব পরিবেশ দিবসে “প্লাস্টিক দূষণ আর নয়”

রাজবাড়ী প্রতিনিধি

“প্লাস্টিক দূষণ আর নয়” প্রতিপা‌দ্যে রাজবাড়ীতে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫। সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ীর আয়োজনে রবিবার (১ জুন) বেলা ১১টায় রাজবাড়ী শহরের প্রধান সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সনাক সভাপতি প্রফেসর মো. নুরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী মারিয়া হক, ইয়েস দলনেতা মানিক হোসেন, সনাক সদস্য আবুল বাশার চৌধুরী, কমল কান্তি সরকার, মুহাম্মদ সাইফুল্লাহ প্রমুখ। মানববন্ধনটি সঞ্চালনা করেন সনাক সদস্য সৌমিত্র শীল চন্দন এবং সার্বিক সমন্বয় করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্লাস্টিক দূষণ রোধে সরকারি ও সামাজিক উদ্যোগ জোরদারের আহ্বান জানান। শিক্ষার্থী, যুব সমাজ ও স্থানীয় শতাধিক মানুষ এতে অংশগ্রহণ করেন।

বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে টিআইবি ও সনাক থেকে একগুচ্ছ সুপারিশ উত্থাপন করা হয়। এতে উল্লেখ করা হয়:

২০৪০ সালের মধ্যে প্লাস্টিক দূষণমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক নীতিমালা প্রণয়ন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, ‘দূষণকারী ক্ষতিপূরণ’ নীতির বাস্তবায়ন, অপ্রাতিষ্ঠানিক পুনঃপ্রক্রিয়াজাতকারীদের অন্তর্ভুক্তকরণ এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার হ্রাসে জনসচেতনতা বৃদ্ধি।

এছাড়াও প্লাস্টিক শিল্পের জন্য আমদানি শুল্ক বৃদ্ধি এবং পরিবেশ-সুরক্ষায় নাগরিক উদ্যোগকে উৎসাহিত করার বিষয়েও জোর দেয়া হয়।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা