রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

রাজবাড়ীতে গরুবোঝাই ট্রাক উল্টে প্রাণ গেল ২ জনের

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গরুবোঝাই একটি ট্রাক উল্টে ২ জন নিহত এবং আরও ৮ জন আহত হয়েছেন। শনিবার (৩১ মে) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুটি গরুরও মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০) ও আফজালপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে রফিকুল ইসলাম (৩০)। তারা পেশায় গরু ব্যবসায়ী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুষ্টিয়ার মধুপুর এলাকা থেকে ১৪টি গরু নিয়ে একটি ট্রাক ঢাকার হাটে বিক্রির উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটিতে ১৪টি গরুর পাশাপাশি ১০ জন গরুর মালিক বা সহযোগী ছিলেন, যারা ট্রাকের উপরে বসা অবস্থায় যাত্রা করছিলেন।

বাংলাদেশ হাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। সঙ্গে সঙ্গে খবর পেয়ে কালুখালী উপজেলা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

ঘটনাস্থলেই দুই জন নিহত হন। আহত‌দের দ্রুত কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনায় ট্রাকে থাকা দুটি গরুও ঘটনাস্থলেই মারা যায়।

ট্রাকে থাকা গরু ব্যবসায়ী মো: শফিউদ্দিন বলেন, আমরা কুষ্টিয়ার মধুপুর থেকে গরু নি‌য়ে ঢাকা যাচ্ছিলাম। ট্রাকের চালক দ্রুত গ‌তি‌তে চালা‌চ্ছিল ট্রাক। আমরা বার বার ট্রাক চালককে বলছি বৃষ্টি হচ্ছে আস্তে চালাও। সে আমাদের কথা শোনে নাই। হঠাৎ একটা শব্দ হলো । তারপরই আমরা রাস্তার পাশে পানির খাদে পড়ে যায়। আমা‌দের সা‌থের দুজন ম‌ারা গে‌ছে।

কালুখালি ফায়ার স্টেশনের ইনচার্জ মো: জিল্লুর রহমান বলেন, মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি একটি পশুবাহী ট্রাক উল্টে খাদে পড়েছে। এসে স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের নিচ থেকে ২ জন গরু ব্যবসায়ীর মৃত দেহ উদ্ধার করি।

ঘটনার বিষয়ে পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশিদ বলেন, “ট্রাকটি বেপরোয়া গতিতে চলছিল। ব্যাটারিচালিত একটি অটোকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে খাদের মধ্যে উল্টে পড়ে যায়। আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছাই এবং উদ্ধার তৎপরতা চালাই। ঘটনাস্থলেই দুই জন মারা গেছেন। এখনও ঘটনাস্থলে আমাদের দল কাজ করছে।”

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের কাজ চলছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হ‌বে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা