নীলফামারী প্রতিনিধি
সারাদেশ

দেশের ৩৫.৩% মানুষ তামাক সেবন করেন

নীলফামারী প্রতিনিধি

বাংলাদেশে ৩ কোটি ৭৮ লাখ মানুষ তামাক সেবন করেন (অর্থ্যাৎ ৩৫.৩ ভাগ)। সেবনকারীদের মধ্যে শতকরা ৪৬ ভাগ পুরুষ ও শতকরা ২৫ ভাগ নারী রয়েছেন।

এছাড়া ১ কোটি ৯২ লাখ মানুষ সরাসরি ধুমপান করে এবং ২ কোটি ২০ লাখ মানুষ ধোঁয়াবিহীন তামাক সেবন করে।

শনিবার দুপুরে (৩১ মে) নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ে তামাক বিরোধী আইন বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণে এই তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের (জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের) যুগ্ম সচিব মামুনুর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব (পার-৪ শাখা) আহসান হাবিব বক্তব্য দেন।

প্রশিক্ষণে আরো জানানো জানানো হয়, বাংলাদেশে প্রতি বছর ১ কোটি ৬১ হাজারেরও অধিক মানুষ তামাক জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এছাড়া দেশের ক্যান্সার রোগীদের মধ্যে শতকরা ৪৬ ভাগই তামাক ব্যবহারকারী।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদারের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মসুচিতে তামাকের ক্ষতিকর দিকসমুহ উপস্থাপন করেন নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. সারওয়ার হোসেন।

অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম বক্তব্য দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার(ভুমি), চিকিৎসক, সাংবাদিকসহ টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা