সংগৃহীত ছবি
সারাদেশ

সমন্বয়কদের ওপর ছাত্রলীগের হামলা

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) সাংবাদিক, সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

শনিবার (২৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কৃষি বিজ্ঞান বিভাগের জসিম ও পদার্থ বিজ্ঞান বিভাগের ওমর শরীফ। জুলাই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে ছিলেন তারা। আর আহত সাংবাদিকেরা হলেন, আমার দেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাসেল হোসেন ও আতিক ফয়সাল।

আহত দুই সাংবাদিকের দাবি, প্রক্টরিয়াল বডির এক সদস্যের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এ হামলার ঘটনা ঘটানো হয়।

আরও পড়ুন : মাদারীপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগকর্মী সোহাগ পরীক্ষা দিতে আসলে সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে। এ সময় সোহাগের অনুসারীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। হামলার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন।

ছাত্রলীগের হামলায় আহত জসিম উদ্দিন জানান, ‘সোহাগ ৫ আগস্টের পরেও বিশ্ববিদ্যালয়ে এসে নিজেকে ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে আধিপত্য দেখায়। আজ সে পরীক্ষা দিতে আসলে সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে। এ সময় ছাত্রলীগের কয়েকজন এসে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। ’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুল জামান রাজীব জানান, ‘এ বিষয়ে ৭টার দিকে একটা মিটিং হবে। এরপর আমি মন্তব্য করব।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

নীরব ঘাতক হৃদরোগ: যেসব সূক্ষ্ম লক্ষণ দেখে আগেই সতর্ক হবেন

হৃদরোগের সমস্যার ক্ষেত্রে লক্ষণগুলো ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে এবং গুরুতর হৃদ...

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭০

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত নিয়মিত অভিযানে ৪৭০ জনকে গ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা