সংগৃহীত ছবি
সারাদেশ

মুন্সীগঞ্জে বদরুদ্দোজার দাফন সম্পন্ন

জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর কেসি ইনস্টিটিউট মাঠে ৪র্থ জানাজা শেষে দেশের সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (৬ অক্টোবর) দুপুর আড়াইটায় ৪র্থ জানাজা শেষে বিকেল পৌনে ৩টায় নিজ গ্রামের বাড়ি মজিদপুর দয়হাটায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।

আরও পড়ুন: অটোভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

এদিকে, জানাজায় অংশ নেন বিকল্পধারা বাংলাদেশর যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী, মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ফখরুদ্দীন আল রাজী, সিরাজদিখান উপজেলার বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রীনগর উপজেলার বিএনপির সাবেক সভাপতি মমিন আলী, শ্রীনগর থানার ওসি ইয়াসিন প্রমুখ।

তার আগে রোববার সকাল ১০টায় শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে হাজারো মানুষের উপস্থিতে বি. চৌধুরীর ৩য় জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা