সংগৃহীত ছবি
সারাদেশ

সীমান্তে ভারতীয় নাগরিক আটক

জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মোজাফফর হোসেন (৪৮)।

আরও পড়ুন : বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।

মোজাফফর পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার কালামাটি এলাকার মাদারগঞ্জ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। মোজাফফরকে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্ট মা-মেয়ের মৃত্যু

বিজিবির লালমনিরহাট ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আসিফুল ইসলাম সিদ্দিকী বলেন, বাগভান্ডার বিওপির কমান্ডার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সীমান্ত পিলার ৯৫৭/এমপি এর নিকট দিয়ে দু'জন ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। বাংলাদেশের আনুমানিক ৬০০ গজ অভ্যন্তরে ভূরুঙ্গামারী ইউনিয়নের ভোটহাট বাজারে তারা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। এমন তথ্যের ভিত্তিতে বাগভান্ডার বিওপির নিয়মিত টহল দল ওই দুই ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে ওই দুজন নিজেদের বাংলাদেশী নাগরিক দাবি করেন। বাজারে ওষুধ কিনতে এসেছেন বলে জানান। পরে বিজিবি তাদেরকে চ্যালেঞ্জ করলে তাদের একজন দৌড়ে ভারতের অভ্যন্তরে চলে যায়। এ সময় মোজাফফর নামের একজনকে আটক করা হয়। তাকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, বাগভান্ডার বিওপি ভারতীয় এক নাগরিককে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো কার্যক্রম চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

৮ দফা দাবিতে রংপুর অভিমুখে ১১ দলের লংমার্চ

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা