সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাকে ট্রেনের ধাক্কা

জেলা প্রতিনিধি: জয়পুরহাটে রেলক্রসিং পারাপারের সময় থেমে যাওয়া একটি ট্রাকে ঢাকাগামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: মহাসড়কে যুবকের লাশ

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সদরের পুরানাপৈল রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, পাঁচবিবির দিক থেকে আসা পানি কচুবোঝাই একটি ট্রাক জয়পুরহাটের দিকে যাচ্ছিল। পুরানাপৈল রেলগেট ক্রস করার সময় লাইনের ওপর উঠে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। সেসময় ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনও চলে আসে। পরে ট্রাকের ড্রাইভারসহ লোকজন লাফিয়ে জীবন বাঁচান।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহত ২

রেলগেট ম্যান ইমরান হোসেন বলেন, ট্রাকটি রেলক্রসিংয়ে এসে বন্ধ হয়ে যায়। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন চলে আসে। তখন রেলক্রসিংয়ের আইল্যান্ড অর্ধেক ফেলানো গেলেও বাকি অর্ধেক ফেলানো যায়নি। তারপর লাল পতাকা নিয়ে ১০০ গজ সামনে যাই। দ্রুতগতির ট্রেনটি ধীরগতিতে এসে ট্রাকে ধাক্কা লাগে। এতে ট্রাকের ক্ষতি হলেও হতাহতের ঘটনা ঘটেনি।

স্টেশনমাস্টার রেজাউল ইসলাম বলেন, পুরানাপৈল রেলক্রসিংয়ে দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশের ক্ষতি হয়েছে। দুর্ঘটনার পর সেখানে ১০-১৫ মিনিট সময় ট্রেনটি দাঁড়িয়েছিল। পরে দুপুর ১২টা ৪৫ মিনিটে জয়পুরহাট স্টেশনে পৌঁছে এবং ৫ মিনিট বিরতি দিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা