সংগৃহীত ছবি
সারাদেশ

বগুড়ার হিমাগারে মিলল ২ লাখ ডিম 

জেলা প্রতিনিধি: বগুড়ায় হিমাগারে অবৈধভাবে মজুদ রাখা ২ লক্ষাধিক ডিম পেয়েছে সদর উপজেলা প্রশাসন।

আরও পড়ুন: বাগেরহাটে দুই গ্রুপের সংঘর্ষ

বুধবার (২২ মে) দুপুরে এরুলিয়া এলাকার কাফেলা কোল্ড স্টোরেজে অভিযানে গিয়ে ডিমগুলো পান। এ ঘটনায় হিমাগারের ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে সেখানে অবৈধভাবে ডিম মজুদ করা হয়েছে। এ খবর পেয়ে বগুড়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এরপর সেখানে ২ লাখ ১৮ হাজার ১৭৯ পিস ডিম পাওয়া যায়।

আরও পড়ুন: পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বগুড়ার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী জানান, কৃষি বিপণন আইন ২০১৮-এর ১৯ ধারায় ম্যানেজার আবদুল হান্নানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ডিমগুলো দ্রুত সময়ের মধ্যে বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়েছে। ডিমের বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান চলমান থাকবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা