সংগৃহীত ছবি
সারাদেশ

বাগান থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: ফেনী জেলায় করিম উল্যাহ প্রকাশ কালামিয়া (৬০) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: গর্তে মিলল তিনজনের মরদেহ

বুধবার (২২ মে) সকালের দিকে পৌরসভার বাঁশপাড়া জমাদ্দার বাজারের উত্তর পাশে গাছ বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ নারীকে আটক করা হয়েছে।

নিহত করিম উল্যাহ ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া এলাকার হাজী রাজা মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, করিম উল্যাহর জমাদ্দার বাজারে একটি কনফেকশনারি দোকান ছিল। মঙ্গলবার রাতে দোকান থেকে বাড়ি না ফেরায় রাত ১১টার দিকে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকার ফোন করেন পরিবারের সদস্যরা। ফোন রিসিভ না করায় পরে ছেলে আনোয়ার হোসেনকে দোকানে পাঠানো হয়। তখন দোকান খোলা থাকলেও করিম উল্ল্যাহ দোকানে ছিলেন না। কয়েক ঘণ্টা অপেক্ষার পর আশপাশে লোকজন না থাকায় দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান ছেলে আনোয়ার।

আরও পড়ুন: নছিমন উল্টে প্রাণ গেল শ্রমিকের

নিহতের বড় মেয়ে শাহেনা আক্তার জানান, সকালে বাড়ির পাশের গাছ বাগানে বাবার মরদেহ পড়ে আছে বলে খবর পাই। তিনি সুস্থভাবে দোকানে এসেছিলেন। বাবাকে দোকান থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই।

ছাগলনাইয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, সকালে খবর পেয়ে গাছ বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলের পাশের বাড়িতে ভাড়ায় থাকা ২ নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দ...

৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

শিক্ষার্থীদের তীব্র আন্দোলন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের মুখ...

আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত, অবস্থা আশঙ্কাজনক

নাটোরের নলডাঙ্গায় ফজরের নামাজের আজান দেয়ার সময় মো....

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা