সংগৃহীত
সারাদেশ

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি: চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার ছনুয়া ও উত্তর জলদী এলাকায় পুকুরে পড়ে তাদের দু’জনের মৃত্যু হয়।

বুধবার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছনুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড ছনুয়া মধুখালী ইসহাক মুন্সির বাড়ির পুকুরে ডুবে রোমাইসা জান্নাত নামের দেড় বছরের শিশুর মৃত্যু হয়। অপর দিকে দুপুর ১টার দিকে পৌরসভার উত্তর জলদী ৪ নং ওয়ার্ডের নেয়াজর পাড়া এলাকায় বাড়ির উঠানে খেলতে গিয়ে পুকুরে ডুবে আবির নামে ২ বছর বয়সী আরও ১ শিশুর মৃত্যু হয়।

আরও পড়ুন: এমপি হত্যায় ২ দেশের কোনো বিষয় নয়

নিহত শিশুরা হলো- রোমাইসা ওই এলাকার আব্দুল্লাহ্ আল মামুন ফয়সালের মেয়ে ও আবির জলদী পৌরসভা এলাকার সিএনজিচালিত অটোরিকশা চালক আবু হামিদের ছেলে
এ ঘটনায় মারা যাওয়া শিশু।

নিহত আবিরের চাচা জানান, বাড়ির উঠানে খেলতে গিয়ে সবার অগোচরে আবির পুকুর পড়ে যায় আবির। এরপর তাকে খোঁজাখুঁজির ১ পর্যায়ে পানির মধ্য থেকে শব্দ পাওয়া গেলে আমরা পানির নিচ থেকে তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১ যুব

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, পানিতে পড়ে যাওয়া আবির নামে ১ শিশুকে হাসপাতালে আনা হয়েছে। কিন্তু তার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড

অভিযান চালিয়ে সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা